সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জেনারেল (অব.) আজিজের ওপর নিষেধাজ্ঞা দুর্নীতির কারণে: মির্জা ফখরুল

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর নিষেধাজ্ঞা দুর্নীতির কারণে। নিষেধাজ্ঞার জন্য যেসব কথা বলা হচ্ছে, সেসব কথা তাঁরাও বলে এসেছেন। মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময়বিস্তারিত পড়ুন

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নড়াইলে পূর্বশত্রুতার জেরে মাহাবুবুর রহমান ওরফে নিলয় মোল্যা (১৬) নামের এক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়। সে নড়াইল নড়াগাতি থানার টোনা গ্রামের মোঃ সুলতান আহম্মেদ ওরফে পিকু মোল্লার ছেলে। এ ঘটনায় ডায়ার করা মামলার এক নম্বর আসামি সাকিল খান (১৭)কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, নড়াইলের নড়াগাতী থানাধীন খাশিয়াল ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামস্থ মসজিদ সংলগ্ন দুলাল মোল্যা, পিং-মৃত ল্যাংটা মোল্যার বাড়ির উঠানে ওয়াজ মাহফিল শোনার জন্য যায়। রাত্র আনুমানিক ১০.৫৫ মিনিটের সময় ৩নংবিস্তারিত পড়ুন

জমে উঠেছে নির্বাচনী দামামা..

কলারোয়ায় বড়-ছোটোর লড়াইয়ে ‘লাল্টু’ নিশ্চিত উপজেলা চেয়ারম্যান!

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আগামি ২৯ মে বুধবার ভোট গ্রহণ। ইতোমধ্যে ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের গণসংযোগ, সভা-সমাবেশ আর দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং প্রচারণায় মুখর হয়ে উঠেছে গোটা উপজেলা। এলাকা ছেয়ে গেছে সাদাকালো পোস্টার আর রঙিন ব্যানারে। পক্ষে-বিপক্ষে ভোট প্রার্থনায় ব্যস্ততা বেড়েছে নেতা-কর্মী ও সমর্থকদের। বাস্তবায়ন হোক আর না হোক প্রতিশ্রুতি দিচ্ছেন চমকপ্রদ নানান প্রত্যাশার কথা। প্রার্থী ও তাদের স্বজন, সমর্থকদের নেতিবাচক কর্মকান্ডবিস্তারিত পড়ুন

দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। গত কয়েকদিন আগে পুরো দেশের ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ঝড়-বৃষ্টি বেড়ে যাওয়ায় অনেক স্থান থেকেই দূর হয়েছে তাপপ্রবাহ। সোমবার সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, পরবর্তী ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে দক্ষিণ-পশ্চিমবিস্তারিত পড়ুন

কীভাবে বিধ্বস্ত হলো ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার?

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ এর সব আরোহী। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিসহ স্থানীয় সংবাদমাধ্যমগুলো। কিন্তু কী কারণে এমন মর্মান্তিক পরিণতি হলো হেলিকপ্টারটির? কেন বা কীভাবে দুর্ঘটনার কবলে পড়লো সেটি? এটি কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে বিশাল কোনো ষড়যন্ত্র, এখন এসব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সবার মনে। হেলিকপ্টার বিধ্বস্তের সুনির্দিষ্ট কারণ জানতে এখনো হয়তো বেশ কিছুদিন সময় লাগবে। তবেবিস্তারিত পড়ুন

ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার কি ইরানের পরবর্তী প্রেসিডেন্ট

হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান নিহত হয়েছেন। রয়টার্সের খবরে ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইরানের বিভিন্ন গণমাধ্যমেও রাইসির নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানানো হয়নি। এ ঘটনায় গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এখন সামনে এসেছে। প্রথমত, ইরানের রাজনীতিতে কী হবে? দ্বিতীয়ত, পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? উত্তর খুঁজতে গিয়ে যে নাম সবার আগেবিস্তারিত পড়ুন

ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও হেলিকপ্টারে থাকা সব যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন।’ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজও একই তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্য দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকারবিস্তারিত পড়ুন

শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তা তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত পাহাড়ি অঞ্চলে, নিখোঁজ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান এবং জোলফা নামক জায়গার একটি ঘন বন জঙ্গল ও পাহাড়ি অঞ্চলে। রোববার আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা হেলিকপ্টারে করে তাবরিজে আসছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। ইরানি বার্তাসংস্থা ইরনা নিউজ জানিয়েছে, সেখানকার স্থানীয় মানুষজন জানিয়েছেন, তারা প্রচণ্ড জোরে কিছু আছড়ে পড়ার শব্দ শুনতে পেয়েছিলেন। প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য জানার পরই ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন

ইরানের প্রেসিডেন্টের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, যা বলছে যুক্তরাষ্ট্র

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনারকবলে পড়েছে। উত্তর-পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা শহরে এটি নিয়ন্ত্রণহীনভাবে অবতরণ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধস্ত হওয়ার প্রতিবেদনগুলো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।খবর আল জাজিরার ২০১৮ সালে তেহরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বছরের পর বছরবিস্তারিত পড়ুন