বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বান্দরবানে সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারসহ আটক ৩, আগ্নেয়াস্ত্র জব্দ

বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারসহ কেএনএফ এর আরও ২ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭ টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে রুমার বেথেল পাড়া থেকে তাদের আটক করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। তাৎক্ষণিক ভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। এর আগে, সোমবার সকালে কেএনএনফ এর আরও দুই সদস্য আটক হওয়ার কথা জানা গেছে। রোববারও (৭ এপ্রিল) বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন সন্ত্রাসীকে আটকবিস্তারিত পড়ুন

২৫ বছর ধরে বিনা বেতনে আজান দিচ্ছেন হাকিম মৃধা

চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। হাকিম মৃধার দাবি, তার বয়স ১০৫ বছর। এই বয়সে সাধারণত শরীরে রোগ-শোক বাসা বাঁধে। অনেকেরই এই বয়সে বিছানায় শুয়ে-বসে সময় কাটে। কিন্তু হাকিম মৃধা এখনও দৈনিক পাঁচবার মসজিদে আজান দেন। আর বিনা বেতনে এই কাজটি তিনি করছেন গত ২৫ বছর ধরে। ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকার সারদল গ্রামের বাসিন্দা হাকিম মৃধার এই বয়সেও মসজিদে যেতে কারও সহায়তার প্রয়োজন হয় না। নিজেই হেঁটে হেঁটে যান, আজান দেন, এরপরবিস্তারিত পড়ুন

সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক

বেসরকারি খাতের ভালো ব্যাংকের তালিকায় থাকা সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে দুর্বল বেসিক ব্যাংক। এ বিষয়ে আলোচনা চলছে। সোমবার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, স্বেচ্ছায় কোনো ব্যাংক একীভূত হলে সমস্যা নেই বাংলাদেশ ব্যাংকের। তিনি আরও বলেন, মার্চ পর্যন্ত লক্ষ্য অনুযায়ী দুর্বল ব্যাংকগুলো নির্দিষ্ট সূচক অর্জন করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণে বাধ্য করবে। এছাড়া সিটি ও বেসিক ব্যাংক মার্জার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান মেজবাউল হক। তিনিবিস্তারিত পড়ুন

শাকিবের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ ঘটেনি: বুবলী

বাংলা সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী। ঈদকে সামনে রেখে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে বুবলী জানালেন ব্যক্তিগত জীবনের হাঁড়ির খবর। সেসময় তিনি বললেন, আমাদের (শাকিব-বুবলী) বিবাহ বিচ্ছেদ ঘটেনি! অনুষ্ঠানটি নিয়ে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ও সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে ঈদকে সামনে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে প্রাণখুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন। কারণবিস্তারিত পড়ুন

আশাশু‌নিতে উদরতার ইদ উপহার সামগ্রী বিতরন

সাতক্ষীরার আশাশু‌নির শ্রীউলাতে স্বেচ্ছা‌সেবী সামা‌জিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশ‌নের উদ্দ্যো‌গে দুই শতা‌ধিক অসহায় এবং ষা‌টদ্ধো মানুষ‌দের ভিত‌রে ইদ উপল‌ক্ষে নতুন শা‌ড়ি এবং পাঞ্জাবী বিতরন করা হ‌য়ে‌ছে। সংগঠ‌নের প্রধান কার্যালয় থে‌কে সংগঠ‌নের চেয়ারম‌্যান নী‌লিমা জিসা‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সংগঠ‌নের উপ‌দেষ্টা সহ.উপ‌জেলা ‌শিক্ষা কর্মকর্তা হুমায়ুন ক‌বির। সংগঠ‌নের প‌রিচালক শিমুল আহ‌ম্মে‌দের সা‌র্বিক ব‌্যবস্থাপনায় উপ‌স্থিত ছি‌লেন আল-আমিন, স্বাধীন, এলিট, আইরিন, সে‌লিম প্রমুখ। সমগ্র বিতরন কার্যক্রম প‌রিচালনা ক‌রেন আশিকুর রহমান।

নড়াইলে ঈদ সামগ্রী প্রদান ও পুলিশ লাইনস্ জামে মসজিদের ছাদ ঢালাই’র উদ্বোধন

নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ২০২৩ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী প্রদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। নড়াইল জেলার মৃত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল মুন্নাফ ছতাকি এর স্ত্রী মোসাঃ শারমিন সুলতানা; মৃত কনস্টেবল/১৭২ মোঃ ইব্রাহিম মিনার প্রথম স্ত্রীর সন্তান এসএম তানভীরুল ইসলাম একটি করে শুভেচ্ছা বার্তা ও একটি উপহারবিস্তারিত পড়ুন

বান্দরবানে কেএনএফের ‘প্রধান সমন্বয়ক’ গ্রেপ্তার

বান্দরবানে ১৬ ঘণ্টার ব্যবধানে শতাধিক সশস্ত্র সদস্য নিয়ে তিনটি ব্যাংক শাখায় হামলা, অর্থলুট ও অপহরণের মাধ্যমে ‘নিজেদের সক্ষমতা জানান দেওয়ার’ পর কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের এক সদস্যকে তার বাড়ি থেকেই গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‌্যাব। ৫৫ বছরের চেউসিম বমকে সংগঠনটির ‘প্রধান সমন্বয়ক’ এবং প্রতিষ্ঠাতা নাথান বমের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর র‌্যাব জানায়, শনিবার রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের্র শ্যারন পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তারবিস্তারিত পড়ুন

বিদায়ের পথে রমজান; প্রাপ্তি ও প্রত্যাশা

বিদায়ের পথে রমজান; প্রাপ্তি ও প্রত্যাশা মুহাঃ আসাদুজ্জামান ফারুকী এইতো ক্ষণিক কাল পার হলেই জান্নাতের তরী ফিরে চলে যাবে আমাদের ছেড়ে! বলতে পারব কী পূর্ণ সন্তুষ্টির ছামানাসহ তরী ভিড়বে রবের কিনারায়! মাত্র কয়েকটি দিন বাকি। আমরা কি পেরেছি রহমতের বৃষ্টিতে অবগাহন করতে, মাগফিরাতের সাগরে ভাসতে, আমরা কি পেরেছি নাজাতের সুবাতাস হৃদয়ে বইতে। রমজান বিদায় নিলেই ইফতার, সাহরি, তারাবিহ সব প্রস্তুতিশূন্য হয়ে পড়বে মুমিনের ঘরগুলো। নির্মল আনন্দ আর প্রশান্তির ইবাদত সোহার্দ্যের জোয়ারেবিস্তারিত পড়ুন

১০ দেশে অল্প খরচে পড়তে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা

উন্নত ক্যারিয়ার গড়ার আশা থাকে সব শিক্ষার্থীরই। এ ক্ষেত্রে অনেকের ভাবনায় থাকে কম খরচে বিদেশে পড়াশোনা। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা ও উন্নত জীবনের সঙ্গে খরচের হিসাব মিলে গেলেই উচ্চশিক্ষার জন্য অন্য দেশে পাড়ি জমানো যায়। ইউরোপ, মধ্য-এশিয়া, আমেরিকার বিভিন্ন দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোয় কম খরচে অধ্যয়নের সুযোগ আছে। বড় অংশ ছাড়ের পরও আর্থিক সংকুলান না হলে আছে স্কলারশিপের ব্যবস্থা। এতে টিউশন ফিসহ থাকা-খাওয়ার খরচ অনেকটাই পুষিয়ে নেওয়া যায়। স্বল্প খরচে দেশের বাইরে পড়ার জন্য বাংলাদেশিবিস্তারিত পড়ুন

বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ, এখন কুকি চিন নিয়ে ইস্যু খুঁজছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মিয়ানমার ইস্যুতে ব্যর্থ বিএনপি। এখন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা কুকি চিন নিয়ে ইস্যু খুঁজছে। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কুকি চিন নিয়ে সরকার সতর্ক ও শক্ত অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন, সেখানে যৌথ অভিযান চলছে। তিনি বলেন, বিএনপি নির্বাচন ঠেকাতে, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে। নির্বাচন তো উন্মুক্ত ছিলো। নির্বাচনে গেলে বিএনপিরবিস্তারিত পড়ুন