বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শান্তি আলোচনার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড

বান্দরবানে কম্বিং অপারেশন শুরু: সেনাপ্রধান

বান্দরবানের থানচি ও রুমায় কয়েক দফা সন্ত্রাসী হামলার পর সেখানে বিচ্ছিন্নতাবাদীদের দমনে কম্বিং অপারেশন শুরু করেছে যৌথ বাহিনী। রোববার দুপুরে বান্দরবান সেনা রিজিয়ন মাঠে গণমাধ্যমকে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ইতোমধ্যে কম্বিং অপারেশন শুরু হয়েছে। বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।’ এর আগে সেনাপ্রধান সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শন করেন। বান্দরবানের দুই উপজেলায় গত মঙ্গলবার রাতে ১৭ ঘণ্টার মধ্যেবিস্তারিত পড়ুন

বান্দরবানে কয়েকজন সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার: সেনাপ্রধান

বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) বান্দরবানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সেনাপ্রধান পরিস্থিতি পর্যবেক্ষণে রুমা ও থানচি উপজেলা পরিদর্শনে গেছেন। শফিউদ্দিন আহমেদ বলেন, আপনারা হয়তো জেনেছেন গতরাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে। দৃশ্যমান কিছুবিস্তারিত পড়ুন

ডামি নির্বাচনের সরকার বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডামি নির্বাচনের সরকার বর্তমানে বাংলাদেশকে এমন একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে, এখানে স্বাধীনতা আছে কিনা আমরা বলতে পারি না, সার্বভৌমত্ব রয়েছে কিনা আমরা জানি না। অন্য দেশের বিভিন্ন অস্ত্রধারী সংগঠন ও সন্ত্রাসীরা আমাদের দেশে ঢুকে ব্যাংক লুট করছে, হামলা করছে। তারা বাংলাদেশের থানা লুট করছে, অস্ত্র লুট করছে। মানুষ হত্যা করছে। একই জেলার বেশ কয়েকটি থানায় আক্রমণ করেছে, ব্যাংক লুট করেছে। রোববারবিস্তারিত পড়ুন

খালেদা জিয়াকে তাঁর জীবন ও সংগ্রামের বই হস্তান্তর

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেয়া হয়েছে তাঁর জীবন, আন্দোলন ও সংগ্রাম নিয়ে লেখা ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ শীর্ষক বই। শনিবার রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজায় বেগম খালেদা জিয়ার হাতে বইটি তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ। মরহুম সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটির ভাষান্তর করেছেন শাহরিয়ার সুলতান। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ, মিসেস মাহফুজল্লাহ দিনারজাদী বেগম, বিএনপি চেয়ারপার্সনবিস্তারিত পড়ুন

গরমের দাপট থাকতে পারে এপ্রিল মাস জুড়ে

চৈত্রের বিদায় যত ঘনিয়ে আসছে তাপমাত্রার পরদ তত বাড়ছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদগুলোতে নিদাঘের সূর্য তাতিয়ে উঠছে প্রতিদিন। বৈরি হয়ে উঠছে প্রকৃতি। হাঁসফাঁস করছে জনজীবন-প্রাণীকুল। দিবাভাগে অস্বস্তিকর প্রহর কাটাচ্ছে মানুষ। সর্বত্রই দিনের ব্যবধানে একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। গতকাল ২ ডিগ্রি বেড়ে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। শুধু চুয়াডাঙ্গা বা ঈশ্বরদীই নয়, উত্তরাঞ্চলসহ দেশের একটি বড় অংশজুড়ে বিরাজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার (৭ এপ্রিল) বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, মাদারীপুর, ফরিদপুর এবং ঢাকা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২বিস্তারিত পড়ুন

দেবহাটায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

“স্বাস্থ্য অধিকার নিশ্চিতে: কাজ করি একসাথে” এই প্রতিপাদ্য সামনে রেখে দেবহাটায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় সমাবেত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সাখওয়াত হোসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হানুল আব্বাস আদিব, এমওডিসি ডাঃবিস্তারিত পড়ুন

দেবহাটায় ফুটবল মাঠে পানি দেয়া কেন্দ্র করে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত-৫

সাতক্ষীরার দেবহাটার সখিপুর ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে পানি দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ৫ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পিলের মাঠ এলাকার শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে ধান ক্ষেতের পানি দেওয়া কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ সরদার (৭০), আবুল সরদার (৬৫), আব্দুল গফুর (৬৩) ও রাজু (৪০) নামেরবিস্তারিত পড়ুন

বেনাপোলে বাকীতে মাল না দেয়ায় মুদি দোকানীকে চুরিকাঘাতে হত্যার চেষ্টা

যশোরের বেনাপোলে বাকীতে মাল না দেওয়ায় আব্দুল্লাহ (২৮) নামে এক মুদি দোকানীকে চুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। শনিবার সকাল ১১টার সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। আহত আব্দুল্লাহ বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ বিষয়ে আহত আব্দুল্লাহর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। আহত আব্দুল্লাহর পিতা আব্দুর রশিদ জানান, আমার ছেলে আব্দুল্লাহ তার দোকানে বসে ছিল। এসময়বিস্তারিত পড়ুন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরায় রোড শো অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরায় রোড শো অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরে ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এ লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য সামনে রেখে পবিত্র ঈদুল ফিতরে ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক বাড়ানোর জন্য সড়কে চলাচলরত গাড়ির মালিক, চালক, যাত্রী ওবিস্তারিত পড়ুন