Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার চন্দনপুরে ৯১৮ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে ৯১৮ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে পবিত্র-ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ১০ কেজি করে চাউল ৯১৮টি পরিবারের মাঝে চাউল বিতরণের উদ্বোধন করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আবদুল্লাহ আলমামুন, আবু জাফর সিদ্দিক, ট্যাগ অফিসারের প্রতিনিধি রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলামসহ ইউপি সদস্যগণ ও উপকারভোগী পরিবারের সদস্যরা। অনুরূপভাবে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে দু:স্থবিস্তারিত পড়ুন
পাহাড়ে অশান্তি চাই না, কঠোর অবস্থানে যাবো : স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানের রুমা উপজেলায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ডাকাতির কারণ, কারা করেছে, কাদের সহযোগিতা ছিল এবং কারো গাফিলতি ছিল কিনা সব কিছুই দেখা হবে। শনিবার সকালে সোনালী ব্যাংক রুমা শাখার সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রুমা এমন একটি জায়গায়, যে জায়গায় কোনো দিন এ ধরনের একটা অশান্ত পরিবেশ হবে আমরা চিন্তা করিনি। আমরা সব সময় দেখেছি, শান্তি প্রিয় মানুষগুলো এই এলাকায় থাকেন।বিস্তারিত পড়ুন
পাহাড়ে যৌথ অভিযান চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে: ওবায়দুল কাদের

পাহাড়ে যৌথ অভিযান চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, কুকি-চিন বিদেশি মদদ পাচ্ছে, এটা মনে করি না। শনিবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক) এর আওতায় নির্মিত পাঁচটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেনবিস্তারিত পড়ুন
রাজধানীতে বিএনপির মিছিল, পুলিশের বাধা

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলসহ বন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে শনিবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টন থেকে মিছিল বের হয়। এরপর মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা কাকরাইলের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। রুহুল কবির রিজভী বলেন, হাবিব উন-নবী সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণবিস্তারিত পড়ুন
রাশিয়ার ৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় রোস্তভ অঞ্চলের বিমানঘাঁটিতে রাশিয়ার ছয়টি বিমান ধ্বংস করার দাবি করেছে কিয়েভ। শুক্রবার ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, হামলায় রাশিয়ার আরও ৮ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০ জনের বেশি সেনা কর্মকর্তা হতাহত হয়েছেন। তারা আরও জানান, মোরোজোভস্ক ঘাঁটিতে এসইউ-২৭ এবং এসইউ-৩৪ বিমান রাখা হয়, যেগুলো রাশিয়া সম্মুখসারির যুদ্ধে ইউক্রেনে ব্যবহার করে থাকে। তবে রাশিয়ার ওই বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার খবরের বিষয়েবিস্তারিত পড়ুন
প্রেসক্লাব কেশবপুর’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে প্রেসক্লাব কেশবপুর’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ রমজান) গাজীর মোড়স্ত প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওয়াজেদ খান ডবলু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান একে আজাদ (ইখতিয়ার), উপদেষ্টা কৃষ্ণ পদ দাস, ডাক্তার এম শাহিন, এ্যাড. অসীম ঘোষ (অধ্যক্ষ), জয়দেব দাস। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ ও রুহুলবিস্তারিত পড়ুন
কলারোয়ার মসজিদে মসজিদে জুম্মাতুল বিদায়ে মুসল্লিদের ঢল

সাতক্ষীরার কলারোয়ায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইহকাল ও পরকালের মুক্তি কামনায় শুক্রবার (৫ এপ্রিল) ২৫ রমজান বিভিন্ন মসজিদে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হলো। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা এরই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পরবিস্তারিত পড়ুন
ফিলিস্তিনের বর্বরতার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

ফিলিস্তিনে নিরীহ ছোটশিশু সহ অসহায় নারী-পুরুষের ওপর হামলার প্রতিবাদে ও স্বাধীনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়াতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার পারুলিয়া বাসস্টান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে মসজিদ আল মোস্তফা সহ সর্বস্তরের মুসুল্লিগন। শুরুতে পারুলিয়ার আল মোস্তফা শিয়া মসজিদের গেট থেকে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা ইউনুস আলী গাজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পারুলিয়ার বাসস্ট্যান্ডে এসে মানববন্ধনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শাহারুল সানা(৩০)। সে কল্যাণপুর মাঝেরপাড়া আবুল বাশারের ছেলে। পেশায় একজন শ্রমিক তিনি। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, শুক্রবার সকালে শাহারুল তার নিজের ঘরে কারেন্টের লাইন নিয়ে কাজ করছিল। হঠাৎ অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘরের মধ্যেই তারে জড়িয়ে পড়েন। ফলে ঘটনাস্থলাই তার মৃত্যু হয়।বিস্তারিত পড়ুন
পরিবারের কাছে ফিরলেন সেই ব্যাংক ম্যানেজার

বান্দরবানের রুমায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। শুক্রবার (৫ এপ্রিল) সকালে র্যাব-১৫ এর ক্যাম্পে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে করে বাহিনীটি। র্যাব জানায়, সক্ষমতা জানান দিতেই কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এই হামলা। পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্রের যোগান পাচ্ছে সংগঠনটি। রুমায় ব্যাংক ম্যানেজারকে অপহরণের পর রাত ৩টা পর্যন্ত গহীন পাহাড়ে বিচরণ করে সন্ত্রাসীরা। ঘণ্টায় ঘণ্টায় অবস্থান পরিবর্তন করে তারা। নেজাম উদ্দিনকে মুক্তিপণের মাধ্যমে নয়, বিভিন্ন কৌশল অবলম্বনবিস্তারিত পড়ুন

