সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গণতান্ত্রিক ধারা ছাড়া দেশ এগোতে পারে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতা দখল করেছিল, তাদের সময় দেশে মাথাপিছু আয় বাড়েনি। কারণ গণতন্ত্র বা গণতান্ত্রিক ধারা ছাড়া দেশ এগোতে পারে না। রাজনীতিবিদদের জনগণের কাছে ওয়াদা থাকে। আর ক্ষমতা যারা দখল করে তাদের জনগণের কাছে ওয়াদা থাকে না। শুক্রবার (১৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ৭৪-এ দুর্ভিক্ষের চিত্র তুলে ধরে বঙ্গবন্ধুকেবিস্তারিত পড়ুন

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সত্য নয়: যুক্তরাষ্ট্র

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে, এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মে) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ব্রিফিংয়ে অংশ নেওয়া এক সাংবাদিক জানতে চান-বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র‌্যাবের ওপর থেকেবিস্তারিত পড়ুন

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে ফুলেল ভালোবাসায় সিক্ত শেখ হাসিনা

৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা। শুক্রবার (১৭ মে) সকালে গণভবনে নেতারা তাকে ফুলেল ভালোবাসা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘবিস্তারিত পড়ুন

একাউন্ট বা আইডি হ্যাক হলে ফেসবুক কর্তৃপক্ষকে জানাবেন যেভাবে

এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। অধিকাংশ ব্যবহারকারী ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করার পাশাপাশি নিজের কিংবা পরিবারের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। তাই ফেসবুকে প্রয়োজন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা। যদিও এরই মধ্যে বেশ কয়েকটি নিরাপত্তা ফিচার যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা ফিচার থাকার পরও হ্যাক হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে বেশ কয়েকটি কাজ করতে হবে। প্রথমেইবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী। শুক্রবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে দেশে প্রত্যাবর্তন করেবিস্তারিত পড়ুন

জনগণ তথ্যপ্রযুক্তির সুফল ব্যাপকভাবে পেতে শুরু করেছে: প্রধানমন্ত্রী

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিরাট জাগরণ তৈরি হয়েছে, যার সুফল বাংলাদেশ ব্যাপকভাবে পেতে শুরু করেছে। শুক্রবার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রূপকল্প-২০২১ ঘোষণার পর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে আওয়ামী লীগ সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপের কারণে দেশব্যাপী তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিরাট জাগরণ তৈরি হয়েছে, যার সুফল বাংলাদেশবিস্তারিত পড়ুন

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ যাত্রী। শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেলেও অপর তিন জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে ১০ তলা ভবন থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত

রাজধানীর বাসাবোতে ১০ তলা ভবনের ওপর থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে বাসাবো মায়াকানন মসজিদের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। সবুজবাগ থানার‍ ওসি প্রলয় কুমার সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা

১৯৭৫-এর ১৫ আগস্টের পর দেশ গভীর সংকটে নিমজ্জিত। দেশের এই অরাজকতা দূর করার লক্ষ্যে একটি প্রস্তাবনা ইন্দিরা গান্ধীর কাছে পেশ করা হয়। বঙ্গবন্ধুহত্যা জেলহত্যা, আওয়ামী রাজনীতি নির্মূলকরণের বিরুদ্ধে সমগ্র বিশ্বে যেখানে যত আওয়ামী লীগ অনুরাগী, রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী-সাহিত্যিক আছেন, তারা তাদের মতো করে রাজনৈতিকভাবে সবকিছু প্রতিহত করার চেষ্টা করা শুরু করেন। ১৯৮০ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ধীরে ধীরে আওয়ামী রাজনৈতিক আন্দোলনের কারণে অসাম্প্রদায়িকতার দিকে ধাবিত হয়। আওয়ামী লীগ নেতারাও তাদের ভীতিমূলকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি সেঁজুতি

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। বুধবার (১৫ মে) বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের আমতলা মোড়স্থ সরকারী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে স্কুলে শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শ্রেণী কার্যক্রম পরিদর্শন করেন এমপি সেঁজুতি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ওবায়দুল, আবু হাসান, এমপির ব্যক্তিগত সহকারী সাংবাদিক মো.বিস্তারিত পড়ুন