বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঈদে এক কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বে: ডিএমপি

পবিত্র ঈদুল ফিতরে এক থেকে সোয়া কোটি মানুষ ঢাকা ছাড়বে এ তথ্য জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, ঘরে ফেরা এসব মানুষের ভ্রমণ নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সবসময় সচেষ্ট। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুনিবুর রহমান বলেন, ঈদে অন্তত এক থেকে সোয়া কোটি মানুষ ঢাকা ছাড়বে। তাদের বেশিরভাগ যাবে সড়কপথে। আর এসব সড়কপথের বাসগুলো ঢাকাবিস্তারিত পড়ুন

পদ্মাসেতুর কল্যানে ফল আমদানি বাড়ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে

ইব্রাহিম খলিল, সাতক্ষীরা: দীর্ঘ তিন বছর পর সুদিন ফিরতে শুরু করেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। নানা জটিলতায় ২০২১ সাল থেকে ফল আমদানি শূণ্যের কোঠায় থাকলেও সম্প্রতি তা আবার বাড়তে শুরু করেছে। যার জন্য পদ্মাসেতু মুখ্য ভূমিকা পালন করেছে। এছাড়াও বন্দরের ও কাস্টমস কর্মকর্তাদের আন্তরিকতাও বড় ভূমিকা রেখেছে। তথ্যানুসন্ধানে জানা যায়, বছর তিনেক আগে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফল আমদানির ক্ষেত্রে ভোমরা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির পর ২০২১বিস্তারিত পড়ুন

অপহৃত ম্যানেজারকে নিয়ে যে তথ্য দিলো সোনালী ব্যাংক

বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিন সুস্থ ও ভালো আছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগ। সোনালী ব্যাংক জানায়, অপহৃত কর্মকর্তা নিজাম উদ্দিন সুস্থ ও ভালো আছেন। ওই কর্মকর্তা তার স্ত্রী ও সোনালী ব্যাংকের এমডির সঙ্গে যোগাযোগ করে তার অবস্থা নিশ্চিত করেছেন। ঘটনার সমাধানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। তবে বান্দরবান সোনালী ব্যাংকের ডিজিএম জানিয়েছেন, এখনো কোনো খবরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কলেজ পড়ুয়া ছাত্রের হাত ধরে স্কুল ছাত্রীর অজানার উদ্দেশ্যে পাড়ি

সাতক্ষীরার আশাশুনিতে প্রাইভেট পড়ার নাম করে কলেজ পড়ুয়া ছাত্রের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে এক স্কুল ছাত্রী। বুধবার সকালে উপজেলার তেতুলিয়ার মোকামখালি গ্রামে এই ঘটনা ঘটে। ছাত্রের নাম সজিব মন্ডল (১৮)। সে দরগাপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও ঘাসটিয়া গ্রামের সঞ্জয় মন্ডলের ছেলে। সজীব মামার বাড়ি থেকে পড়ালেখা করত। অপর দিকে প্রেমের টানে ঘর ছাড়া তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সম্পর্কে তারা দু’জনে ছেলে ও মাসি হয়। স্থানীয়রা জানান,বিস্তারিত পড়ুন

ঘরে বসে মিলছে বহু অফারের ফ্রি সিমকার্ড, কিনলেই বিপদ!

বিনামূল্যে সিমকার্ড, সঙ্গে বিভিন্ন অফার! এর জন্য কোথায়ও যেতে হচ্ছে না, মিলছে ঘরে বসেই। সিম কার্ডের মতো এত বহুল ব্যবহৃত একটা জিনিস কোনো টাকা ছাড়াই এত সহজে পেলে নিতে সমস্যা কোথায়? এমন চিন্তা থেকেই খুলনার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষেরা বিভিন্ন জনের কাছ থেকে সিমকার্ড সংগ্রহ করেছেন। এরপর বেশ একে একে বেশ কয়েকজন পড়েছেন বিপদে! খুলনার শিরোমণি গিলাতলা এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সী লাইলি বেগম। কখনো বাড়ির গণ্ডি পার না হলেওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মহিলা পরিষদের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ মহিলা পরিষদ,সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। “বৈষম্যকে চ্যালেঞ্জ করি, সমতার চেতনা প্রতিষ্ঠা করি” এই শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী, গণনারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নারী পুরুষের সমতাপূর্ণ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানবিক যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭০ সালে ৪ঠা এপ্রিল কবি সুফিয়া কামালের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহিলা পরিষদ। বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা কার্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ মহিলাবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত নাসির বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরসাদিপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত নাসির বিড়ি, অসংখ্য জাল ব্যান্ডরোল, ফিল্টারসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। বৃহস্পাতিবার কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। এই উৎপাদিত অবৈধবিস্তারিত পড়ুন

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার সকালে শার্শা উপজেলার কাশিপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্য সমাগ্রি বিতরণ করেন বিজিবি মহাপরিচালক। এসময় উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মো. আনোয়ার হোসেন, বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউলবিস্তারিত পড়ুন

দেবহাটার ৪ ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ

দেবহাটা উপজেলার কুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাউল প্রদান করা হয়েছে। বুধবার সকাল থেকে স্ব স্ব ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ করা হয়। উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। কুলিয়া ইউনিয়নে ৫৪১ জনকে এ চাউল প্রদান কালে উপস্থিত ছিলেন ইউপি সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুলবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারতীয় বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাদেরকে বিজিবি উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মঙ্গলবার (২ এপ্রিল) সাড়ে রাত ১০টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা আহত হয়। আহতরা হলেন- বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু (৩৭)। খুলনা-২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান- মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন