বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় জমি বিরোধে ঘের দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে চিহ্নিত মৎস্যঘের দখলকারী, সন্ত্রাসী আনারুল বাহিনী কর্তৃক অসহায় মৎস্যজীবীর ঘের দখল এবং হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীপুর প্রতাপনগরের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী নুরুননাহার। তিনি বলেন- আমরা স্বামী একজন অসহায় মৎস্যজীবী নিরিহ মানুষ। বছরের ৫ মাস সরকারের অনুমতি নিয়ে বৈধভাবে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বাকী ৭ মাস এলাকায় থেকে শ্রীপুরবিস্তারিত পড়ুন

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের টাকা নিতে পারেনি সন্ত্রাসীরা

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির সময় মূল ভল্ট ভাঙতে পারেনি সন্ত্রাসীরা। বরং অন্য ভল্ট ভেঙেছিল। ফলে সেখান থেকে টাকা নিয়ে যেতে পারেনি তারা। বুধবার (৩ এপ্রিল) ঘটনাস্থলে যাওয়ার পর ক্রাইম সিন টিমের এক তদন্ত কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে ব্যাংকের শাখায় লুটপাট চালায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে ওই সময় জানা যায়, সন্ত্রাসীরা ব্যাংকের ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুটবিস্তারিত পড়ুন

নড়াইল জেলা কালচারাল অফিসারের দূর্নীতিতে একাডেমীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীদের স্বাক্ষ্য গ্রহণ

নড়াইল জেলা কালচারাল অফিসারের দূর্নীতিতে একাডেমীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীদের স্বাক্ষ্য, দীর্ঘ এক মাস শিল্পকলা একাডেমীর ক্লাস বন্ধ, নড়াইলের সংস্কৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি। নড়াইল জেলা কালচারাল অফিসারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দূর্নীতির অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি একাডেমীর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীদের স্বাক্ষ্য নিলেন। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে নড়াইল সার্কিট হাউসে জেলা কালচারাল অফিসার মোঃ হামিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির আহবায়ক ও বাংলাদেশ শিল্পকলাবিস্তারিত পড়ুন

নড়াইলে আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার দিলেন এসপি

নড়াইল জেলা পুলিশ লাইনস্ ড্রিল শেডে জেলা পুলিশে কর্মরত আউটসোর্সিং সদস্যদের জন্য ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। ঈদের খুশি ভাগাভাগি করতেই পুলিশ সুপার’র এ মহতি উদ্যোগ। নড়াইল জেলা পুলিশে কর্মরত মোট তেইশ জন আউটসোর্সিং সদস্যদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। পুলিশ সুপার নড়াইল মহোদয় কর্তৃক প্রদত্ত ঈদ উপহারের মধ্যে ছিল চাল ১৫ কেজি, পোলাও চাল ২ কেজি, মসুর ডাল ২বিস্তারিত পড়ুন

বিশ্বের শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করলো ফোর্বস

সারা বিশ্বে যখন অর্থনৈতিক সংকট চলছে, তখন বিশ্বের ধনীরা আরও ধনী হচ্ছে। ফোর্বস ম্যাগাজিনের ২০২৪ সালের শীর্ষ ধনীদের নতুন তালিকায় থাকা বিলিনয়রদের সম্পদ গত বছরের তুলনায় আরও বেড়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক ম্যাগাজিনটি। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির মতো বাধা পেরিয়ে ধনীদের সম্পদমূল্য গত বছরের তুলনায় আরও বেড়েছে। বিলিনয়রদের তালিকায় স্থান পাওয়া দুই-তৃতীয়াংশ ধনীর সম্পদমূল্য গত বছরের তুলনায় বেড়েছে; কমেছে মাত্র এক-চতুর্থাংশ ব্যক্তির সম্পদমূল্য। তাছাড়া শীর্ষ ২০ জন ধনীর সম্পদমূল্যবিস্তারিত পড়ুন

বান্দরবানের সব ব্যাংকের লেনদেন স্থগিত

সোনালী ব্যাংক পিএলসি নিরাপত্তার কারণে বান্দরবানের ব্যাংকগুলোতে লেনদেন স্থগিত করে দিয়েছে। বুধবার দুপুরে ব্যাংকগুলো এ সিদ্ধান্ত নেয়। এদিন দুপুর ১টার দিকে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা করে নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় বাজার ঘেরাও করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তারা। এর পর বাজারে বেশ কয়েকজনের মোবাইল ফোন ছিনতাই করে ২৫ থেকে ৩০ জন সদস্যের অস্ত্রধারী দলটি। থানচি উপজেলার ইউএনও জানিয়েছেন, সোনালী ব্যাংক এবংবিস্তারিত পড়ুন

বান্দরবানে কয়েক ঘন্টার মধ্যে আবারো গুলি ছুড়ে আরো দুই ব্যাংকে ডাকাতি

বান্দরবানের রুমায় ভল্ট থেকে এক কোটি ৫৯ লাখ টাকা লুটের কয়েক ঘন্টা পর এবার থানচিতে সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে থানচি বাজারে দুটি চাঁদের গাড়িতে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে দুই ভাগে ভাগ হয়ে থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে। এবিস্তারিত পড়ুন

বান্দরবানে ব্যাংক ডাকাতিতে কুকি চিনের সম্পৃক্ততা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানের রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় জঙ্গিগোষ্ঠী কুকি চিনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বান্দরবানের রুমায় ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুটের পর এবার থানচিতে সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, ব্যাংক ডাকাতিরবিস্তারিত পড়ুন

বান্দরবানে ব্যাংক ডাকাতি: পুলিশ-বিজিবির সঙ্গে অভিযানে নামছে সেনা

বান্দরবানের রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে পুলিশ ও বিজিবি। তাদের সঙ্গে যোগ দেবে সেনাবাহিনীও। বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি চিনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি টিম সেখানে রয়েছে। তারা সার্বিক দিক খতিয়ে দেখছে। তিনি বলেন, ব্যাংকে ডাকাতির ঘটনার পরপরই পুলিশবিস্তারিত পড়ুন

বিদেশি ইন্ধনে একের পর এক ব্যাংকে হামলা চালাচ্ছে কুকি-চিন!

সরকারের সঙ্গে দুই দফা মুখোমুখি শান্তি আলোচনার পরও বান্দরবানের রুমা এবং থানচিতে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ কুকি-চিনের দুর্ধর্ষ হামলার সঙ্গে বিদেশি ইন্ধনের অভিযোগ উঠেছে। আলোচনার শর্ত অনুযায়ী কুকি-চিনের সদস্যরা এলাকায় ফিরে আসার সুযোগ পেয়েছে। অন্যদিকে স্বাভাবিক হয়ে আসছিলো বান্দরবানের রুমা-আলিকদম-লামা এবং থানচির জীবনযাত্রা। কিন্তু পরিকল্পিতভাবেই দুদিনে একটি সরকারি ব্যাংকের টাকা ও অস্ত্র লুট, ম্যানেজারকে অপহরণের পাশাপাশি আরও দুটিতে হামলা চালিয়েছে। যা রীতিমত পাহাড়ি জনপদকে অশান্ত করার নতুন পরিকল্পনা বলে মনে করেন নিরাপত্তাবিস্তারিত পড়ুন