Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাফা’র নিয়ন্ত্রণে নিতে ইসরায়েল-হামাস তুমুল লড়াই

গত অক্টোবরে গাজা থেকে চালানো রক্তক্ষয়ী হামলায় হতবিহ্বল ইসরায়েল প্রতিশোধ নিতে আট মাসেরও বেশি সময় ধরে গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। আকাশপথের পাশাপাশি স্থলপথেও আক্রমণ চালাচ্ছে দখলদার দেশটি। গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করার পর কয়েকদিন ধরে উত্তর গাজার জাবালিয়া এবং দক্ষিণ রাফার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় ইসরায়েল। এ নিয়ে গাজার শাসকগোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধে হামাস এবং ইসরায়েলের সেনাবাহিনী উভয় পক্ষই তাদের শত্রুদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে। খবর আল জাজিরার।বিস্তারিত পড়ুন
বছরের পর বছর অনুপস্থিত থাকায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলালী চাকুরীচ্যুত

বিনা অনুমতি ও বিনা ছুটিতে বছরের পর বছর শিক্ষা প্রতিষ্ঠানের অনুপস্থিত থাকায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম বেলালীকে চুড়ান্তভাবে চাকরীচ্যুতির আনুমোদন দিয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যলয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড সভার সিদ্ধান্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত ২১/০৪/২০২৪ তারিখের এই অনুমোদন কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে। মাদ্রাসা সূত্রে জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত জনিত কারণে কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিরুল ইসলাম বেলালীর বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ ‘কেনবিস্তারিত পড়ুন
‘বাংলাদেশের ফুচকাই সেরা’- বললেন ডোনাল্ড লু ও পিটার হাস

পরনে সাদা পোশাকের ওপর নীল অ্যাপ্রোন। মাথায় টুপি। দেখে মনে হবে পুরোদস্তুর রাধুনি তাঁরা। সামনে নানা পাত্রে সাজানো খাবার। সেখান থেকে ফুচকা হাতে তুলে নিয়ে সমস্বরে বললেন, ‘বাংলাদেশের ফুচকাই সেরা।’ বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কথা। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আজ মঙ্গলবার এ আয়োজন করা হয়েছিল রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে। ভিন্নধর্মী এ আয়োজনে কিছু সময়ের জন্যবিস্তারিত পড়ুন
নড়াইলের লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নড়াইলের লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৪ই মে) এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমেবিস্তারিত পড়ুন
আশাশুনিতে Protect L&D প্রকল্পের উদ্বোধন কর্মশালা

আশাশুনিতে Protect L&D প্রকল্পের উদ্বোধন কর্মশালা করেছে লিডার্স। ১৪ মে সোমবার আশাশুনির অফিসার্স ক্লাবে Protect L&D- জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতিকমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্প” এর উদ্বোধন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান, সভাপতি, আশাশুনি উপজেলা জলবায়ু এ্যডভোকেসি ফোরাম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, দুবাইতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ুবিস্তারিত পড়ুন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী আমেরিকা: সালমান এফ রহমান

বাংলাদেশে সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী আমেরিকা। মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশে সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালমান এফ রহমান। তিনি বলেন, র্যাবের স্যাংশন নিয়ে আমরা কথা বলেছি। লু জানিয়েছেন এটা আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের ব্যাপার। ঢাকা সফরের প্রথম দিন মঙ্গলবার রাতে গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিস্তারিত পড়ুন
‘শুক্রবার মেট্রোরেল চালুর খবরটি সত্য নয়, সম্পূর্ণ গুজব’

মেট্রোরেলের নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেল শুক্রবার চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার মেট্রোরেল চালুর খবরটি সত্য নয়, সম্পূর্ণ গুজব। শুক্রবার ট্রেন চালানোর সিদ্ধান্ত দূরে থাক, এখনও এমন কোনো প্রস্তাব নেই। সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে জানানো হবে। আজ মঙ্গলবার বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে শুক্রবারও মেট্রোরেল চালুর প্রাথমিকবিস্তারিত পড়ুন
পিটার হাসের বাসায় সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লু’র বৈঠক

রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, শ্রমিক নেতা ও জলবায়ুকর্মী। মূলত নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের সমসাময়িক অবস্থা নিয়ে আলোচনা করেছেন তারা। বৈঠকে আমেরিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডোনাল্ড লু, চিফ অফিস স্টাফ ন্যাথানিয়াল হাফট, ব্যুরো অব ইন্টেলিজেন্ট অ্যান্ড রিসার্চের বিশ্লেষক সারাহ আল্ডরিচ, পিটার হাস, ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর রীড এসলিম্যান, পলিটিক্যাল কাউন্সিলর আর্তুরোবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী

সাতক্ষীরায় দুই ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা প্রমুখ। দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে লাঙলের পথসভা

আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মশিউর রহমান বাবুর লাঙ্গল প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা ৬টায় সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা বাজারে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আবদার রহমান ঢালীরে সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার সামগ্রিক উন্নয়নে লাঙ্গল প্রতীকের বিকল্প নেই। পল্লী বন্ধুবিস্তারিত পড়ুন

