Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে স্বপন এমপিকে সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ভারত সীমান্ত লাগোয়া সোনাই নদীর তীরে অবস্থিত শ্রীশ্রী ব্র² হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ওই আশ্রমে ৪দিন ব্যাপী পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের সমাপনী ছিলো মঙ্গলবার (২ এপ্রিল)। এদিন দুপুরে সেখানে সংবর্ধনা দেয়া হলো সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনকে। এসময় আয়োজকরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। আশ্রম পরিচালনা পরিষদেরবিস্তারিত পড়ুন
যশোরে নিখোঁজ শিশুর ম*রদে*হ উদ্ধার

যশোরে নিখোঁজের একদিন পর জোনাকি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শহরের রেলগেট মডেল মসজিদের পিছেনের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটি বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের শাহিন তরফদারের মেয়ে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু জোনাকি বেনাপোল থেকে গত ৭দিন আগে তার সৎ মায়ের কাছে বেড়াতে যশোর আসে। এরপর সোমবার সকাল ১০টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ-বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সব শিক্ষার্থীকে মঙ্গলবার দুপুর আড়াইটার মধ্যে হলত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে অ্যাকাডেমিক কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়। এর আগে সোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে কলেজ চত্বরে ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে পদ বঞ্চিত নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করাকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সিভিল সার্জনের পাতানো বানিজ্য নিয়োগ স্থগিতের দাবিতে তিন সংগঠনের মানববন্ধন

সাতক্ষীরার সিভিল সার্জন আবু সুফিয়ান রস্তমের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের নিয়োগের দুনীতি ও অনিয়মসহ পাতানো বানিজ্য নিয়োগ স্থগিতের দাবিতে তিন সংগঠনের যৌথ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটি, জেলা ভুমিহীন সমিতি ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে জেলার স্বাস্থ্য বিভাগের নিয়োগের দুনীতি ও অনিয়মের প্রতিবাদ এবং পাতানো বানিজ্য নিয়োগবিস্তারিত পড়ুন
আশাশুনিতে অজ্ঞান পার্টির কবলে আবারো দুটি পরিবার, স্বর্ণালংকার ও টাকা লুট

সাতক্ষীরার আশাশুনিতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে আবারো দুটি পরিবারের সদস্যদের অজ্ঞান করে দশ ভরি স্বর্ণের গহনা, নগদ আড়াই লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত্রে উপজেলার আনুলিয়া ইউনিয়নের আনুলিয়া গ্রামের সাইফুল্লাহ গাজী ও সঞ্জীব মিত্র বাড়িতে এই ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির ঔষধে দুই পরিবারের তিন সদস্য এখনো অসুস্থ্য রয়েছেন বলে জানা গেছে। আনুলিয়া গ্রামের সাইফুল্লাহ গাজীর স্ত্রী মুসলিমা খাতুন জানান, সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষেবিস্তারিত পড়ুন
আবারো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

আবারো পেছাল সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। এ নিয়ে ১০৭ বারের মতো পেছাল এই তারিখ। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ মে দিন ঠিক করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙাবিস্তারিত পড়ুন
ধৈর্য ধরুন, কিসসা আভি ভি বাকি হ্যায়: বেনজীর

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিপুল অর্থ-সম্পদ নিয়ে কিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা এবং লেখালেখি হচ্ছে। এই অবস্থায় নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বেনজীর। মঙ্গলবার (২ এপ্রিল) ফেসবুক পোস্টে তিনি সবাইকে ক্ষিপ্ত, উত্তেজিত না হয়ে একটু ধৈর্য ধরার পরামর্শ দেন। লিখেন, ‘‘দুয়েকজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য ধরুন। ঘোষণাই তো আছে ‘কুৎসার কিসসাবিস্তারিত পড়ুন
বুয়েটে ছাত্রলীগের কমিটি নিয়ে পরিকল্পনা জানালেন সভাপতি সাদ্দাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেই ছাত্রলীগের কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সাদ্দাম হোসেন বলেন, বুয়েটে শিক্ষার পরিবেশ বজায় রাখাই মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করে সেখানে কমিটি দেবে ছাত্রলীগ। তিনি বলেন, বুয়েটে ছাত্ররাজনীতি থাকবে, তবে তার কাঠামো কেমন হবে তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে।বিস্তারিত পড়ুন
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। রুটিন অনুযায়ী আগামী ৩০ জুন শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে। মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী, অধিকাংশ বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে কয়েকটি বিষয়েরবিস্তারিত পড়ুন
৩০ স্থানের নাম বদলে দিল চীন, ক্ষুব্ধ ভারত

সীমান্ত নিয়ে চীন-ভারত বিরোধ বহু পুরোনো। সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত ইস্যুতে উভয়ের মধ্যে বাড়ছে উত্তাপ। এবার এই বিরোধের আগুনে যেন ঘি ঢাললো চীন। অরুণাচল প্রদেশের আরও ৩০টি জায়গার নাম পরিবর্তন করেছে বেইজিং। এমনকি ১ মে থেকে এই নতুন নাম কার্যকর হবে বলে জানিয়েছে শি প্রশাসন। এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার (১ এপ্রিল) অরুণাচলের ৩০টি অঞ্চলের নাম নিজেদের মতো করে প্রকাশ করে চীন। এ নিয়ে চতুর্থ দফায় প্রদেশটির বিভিন্ন এলাকারবিস্তারিত পড়ুন

