মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে Protect L&D প্রকল্পের উদ্বোধন কর্মশালা

আশাশুনিতে Protect L&D প্রকল্পের উদ্বোধন কর্মশালা করেছে লিডার্স।
১৪ মে সোমবার আশাশুনির অফিসার্স ক্লাবে Protect L&D- জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতিকমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্প” এর উদ্বোধন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান, সভাপতি, আশাশুনি উপজেলা জলবায়ু এ্যডভোকেসি ফোরাম।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, দুবাইতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগের কারনে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরন প্রদানের জন্য তহবিল গঠন করা হয়েছে; কিন্তু তৃনমূল পর্যায়ে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের নিকট এই সহায়তা পৌঁছানোর কোন নীতিমালা ও কর্মকৌশল এখনও প্রস্তুত হয়নি। এই প্রকল্প আশাশুলি সদর ও প্রতাপনগর ইউনিয়নের জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীগনের
-ক্ষতি মোকাবেলা করে টিকে থাকার স্বক্ষমতা বৃদ্ধির জন্য পাইলট প্রকল্প হিসাবে কাজ করবে পাশাপাশি ক্ষতিগ্রস্থ জনগনের ক্ষতিপুরন প্রদান কর্মকৌশন প্রনয়নে ভূমিকা রাখবে।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর প্রধান অতিথির বক্তব্যে বেসরকারী ভাবে কোন প্রকল্প বাস্তবায়নের প্রারম্ভে জনগনের মতামতের উপর গুরুত্বারোপ করার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, সময়ের প্রেক্ষাপটে এটি একটি পাইওনিয়ার কাজ এবং মাঠ পর্যায়ে যে সকল কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে সেগুলি খুবই প্রাসঙ্গিক। তিনি কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। কর্মশালায় অনান্যরা তাদের মতামত ও সুপারিশ প্রদান করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইডের হিউম্যানিটারিয়ান ও রেজিলিয়েন্স বিভাগের প্রধান মোঃ সামসুজ্জামান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু দাউদ ঢালী, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এস এম হুসেনুজ্জামান, আশাশুনি উপজেলা জলবায়ু এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়ের সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীগন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার