Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নায়ক ফেরদৌসের আসনে ভোট দেবেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারী রোববার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দুইবারের মতো এবারও গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করছেন। কিন্তু তিনি গোপালগঞ্জে গিয়ে ভোট দিতে পারছেন না। ঢাকা-১০ আসন ধানমন্ডির ভোটার হিসেবে তিনি ভোট দেবেন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নায়ক ফেরদৌস আহমেদ। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, রোববার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে একই কেন্দ্রে ভোটবিস্তারিত পড়ুন
বিএনপি নেতা নবী ৩ দিনের রিমান্ডে

বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে গত বছরের নভেম্বরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকালে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপ-পরিদর্শক মো. আশরাফুল আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর গোপীবাগেবিস্তারিত পড়ুন
ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবনের নিরাপত্তা জোরদার এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে সারাদেশে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনায় মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে সে সব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, সম্পাদকবিস্তারিত পড়ুন
বেনাপোল এক্সপ্রেসে আগুন : নাশকতা কিনা খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না-তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত, তদন্ত শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার রাতে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮এর দফা ১১(ক) ধারায় ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশ দেন নির্বাচনবিস্তারিত পড়ুন
ভারতবিরোধী তৎপরতা বরদাস্ত করা হবে না, পিটিআইকে স্বরাষ্ট্রমন্ত্রী

যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন ঢাকা কখনই তার ভূখণ্ডকে ভারতবিরোধী কার্যকলাপ বা সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেবে না। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। টেলিফোনে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সিনিয়র মন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে উদ্বীগ্ন হওয়ার কিছুই নেই। ভারত-বাংলাদেশের স্থায়ী সম্পর্কের সঙ্গে কোনো কিছুর তুলনা নেই। সামনে এই সম্পর্ক আরও শক্তিশালী হতে যাচ্ছে। কামাল বলেন, ৭ জানুয়ারিতে অবাধবিস্তারিত পড়ুন
রাত ১২টার পর মোটরসাইকেল চললেই ব্যবস্থা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আজ শুক্রবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা চলবে সোমবার রাত ১২টা পর্যন্ত। এ সময় কেউ মোটরসাইকেল চালানোর চেষ্টা করলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামী রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এর আগে যানবাহন চলাচলের ওপর বেশকিছু নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়, শুক্রবার রাত ১২টা থেকে সোমবার রাতবিস্তারিত পড়ুন
স্থগিত হয়নি গাইবান্ধা-৫ আসনের নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেনি নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসি। বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ‘গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ শিরোনামে দেশের বিভিন্ন টিভি চ্যানেলের স্কুলে এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অনলাইন ভার্সনে এ সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে কমিশন এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। এ তথ্যটি অসত্য ও ভিত্তিহীন। এ তথ্যে সংশ্লিষ্ট আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী,বিস্তারিত পড়ুন
নির্বাচন সামনে রেখে অ্যামনেস্টির ১০ দফা মানবাধিকার সনদ

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ দফা মানবাধিকার সনদ দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল বৃহস্পতিবার অ্যামনেস্টির ওয়েবসাইটে সনদগুলো প্রকাশ করা হয়েছে। ‘বাংলাদেশ: নির্বাচন সামনে রেখে মানবাধিকার সনদের ১০ দফা’ শিরোনামে প্রকাশিত নথিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের মূল পরিকল্পনায় মানবাধিকার সুরক্ষা ও উৎসাহিত করার বিষয়টি যাতে থাকে, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। অ্যামনেস্টিরবিস্তারিত পড়ুন
সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট মাত্র একদিন বাকি। ৭ জানুয়ারি ২৯৮ আসনে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। সারা দেশে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন। যে কোনো অপরাধ দেখলেই তাদের তাৎক্ষণিক বিচারের মাধ্যমে দোষীকে সাজা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে বলা হয়েছে। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে শান্তিশৃঙ্খলা রক্ষায় ৩ জানুয়ারিবিস্তারিত পড়ুন

