Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি হবেই: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে। সোমবার (৬ মে) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না। ১৯৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারাই গণতন্ত্রকে ধ্বংস করেছে। সভায় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
ঝড়ে লন্ডভন্ড চট্টগ্রাম

কালবৈশাখী ঝড়ে চট্টগ্রাম নগরীসহ বেশকিছু এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। সড়কে গাছ আছড়ে কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে যান চলাচল। এছাড়া, কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার (৬ মে) দুপুরের পর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টিপাত। প্রায় দুই ঘণ্টা স্থায়ী বৃষ্টিতে প্লাবিত হয়েছে নগরীর নিম্নাঞ্চল। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট, মাদারবাড়ি, চকবাজার, ইপিজেড, জিইসি মোড়, হালিশহর, মুরাদপুর, বহদ্দারহাট, পাঁচলাইশ, দুইবিস্তারিত পড়ুন
দ্রুত গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘সারা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেডিং করতে হচ্ছে। বিশেষত গ্রামাঞ্চলে অনেক জায়গায়। এটি আমরা গত এক মাস ধরে পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষত ওয়েল বেইজড পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে। সেগুলো আমরা ধীরে ধীরে চালু করছি।বিস্তারিত পড়ুন
ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র

অবশেষে ইসরাইলে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় গত অক্টোবরে ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর এবারই প্রথম এ সিদ্ধান্ত নিল বাইডেন সরকার। গত সপ্তাহে ইসরাইলে অস্ত্র ও গোলাবারুদের যে চালানটি পাঠানোর কথা ছিল, সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরাইলকে জানিয়েছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। ইসরাইলের দুই কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস স্থানীয় সময় রবিবার (৫ মে) প্রথম এই সংবাদ প্রকাশ করে। পরে ইসরাইল ভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে,বিস্তারিত পড়ুন
সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আছে বলে মন্ত্রিসভাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনে লাগা আগুন নেভানোর সর্বশেষ পরিস্থিতি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আছে। শতভাগ নিভে গেছে, এ রকম বলেননি। কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। কারণ, বনের আগুন স্বাভাবিক আগুন নয়। আপাতদৃষ্টে মনেবিস্তারিত পড়ুন
ইউএনও যখন ভ্যানচালক

চালককে পাশের আসনে বসিয়ে ভ্যান চালালেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম। ইউএনওর রিকশাভ্যান চালানোর দৃশ্যটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা নানা মন্তব্য ছুড়ে দেন। কেউ বলেন, মানবিক ইউএনও, আবার কেউ লিখেন রোমান্টিক ইউএনও। স্থানীয় এক গণমাধ্যম কর্মী এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির’ আওতায় উপজেলার পাঁচজন ভিক্ষুককে ব্যাটারিচালিত ভ্যান ও তিনজনকে দোকানসহ দোকানের মালামালবিস্তারিত পড়ুন
এমপিওভুক্ত শিক্ষক বদলির বিষয়ে যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে ফের জটিলতা তৈরি হয়েছে। বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু না করার সদ্ধিান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ নিয়ে কয়েক দফা বৈঠক করে প্রায় চূড়ান্ত পর্যায়ে আনা হয়। এ নিয়ে রোববার বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ মুহূর্তে এসে সংশ্লিলষ্টদের ভিন্ন মতামতের কারণে এই প্রক্রিয়া আর সহজে বাস্তবায়নবিস্তারিত পড়ুন
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ও গাজায় নির্বিচারে সাধারণ মানুষ ও শিশু হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয় এ কর্মসূচি। পরে সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একর্মসূচি পালিত হয়। ছাত্ররা শ্লোগানে শ্লোগানে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি বেসামরিক জনতার উপর সামরিক বর্বরতা, নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদ জানায়। তারা স্বাধীন ফিলিস্তিনের দাবি জানান। একই সাথে ফিলিস্তিনে নিষ্ঠুর বর্বরতার প্রতিবাদ করায় আমেরিকারবিস্তারিত পড়ুন
অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের দাবিতে
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন

চাকুরী বৈষম্য দূরীকরণ ও নানা অনিয়মের অবসান চেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (৬ মে) সকালে ২য় দিনের মতো পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর তালা উপজেলার পাটকেলঘাটাসহ বিভিন্ন জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্ম বিরতিতে অংশগ্রহণ করে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী বিদ্যুৎ ব্যবস্থাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই সাবেক র্যাব সদস্য খুন

সাতক্ষীরার বলাডাঙ্গায় ভাইয়ের চাপাতির কোপে গুরুতর আহত বরখাস্ত র্যাব সদস্য আজিবর রহমান তিন দিন পরে সোমবার সকালে মারা গেছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে বড় ভাই আফসার আলীর চাপাতির কোপের শিকার হন তিনি। আজিবার রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে। নিহতের আরেক ভাই রস্তম আলী জানান, ‘বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দুইজনেবিস্তারিত পড়ুন

