Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাকিবকে ইলেকশনেও ছক্কা মারতে বললেন প্রধানমন্ত্রী

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে ক্রিকেট মাঠের মতো নির্বাচনেও ‘ছক্কা মেরে দিতে’ বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটা রত্ন আছে। এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা-১ আসনে আমরা এবার নমিনেশন দিয়েছি। সাকিব আল হাসান। সে বলেছে বক্তৃতা দিতে পারে না। আমিবিস্তারিত পড়ুন
‘ম্যাট্রিকে পাশ করতে না পারায় সাক্ষরতার হার কমিয়ে দিয়েছিল খালেদা জিয়া’ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে না পারায় দেশে সাক্ষরতার হার কমিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের কথা হচ্ছে- আধুনিক প্রযুক্তির শিক্ষা আমাদের ছেলে-মেয়েদের নিতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে চাই। আমাদের সাক্ষরতার হার যাবিস্তারিত পড়ুন
‘আদালতের রায়েই ইউনূস দণ্ডিত, সরকারের সমালোচনা কেন?’ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালতের রায়েই ড. মুহাম্মদ ইউনূস দণ্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন? মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদেরবিস্তারিত পড়ুন
দ্বাদশ জাতীয় নির্বাচন: বুধবার ভোট দেবেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় নির্বাচনে বুধবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টার দিকে বঙ্গভবন থেকে ভোট দেবেন তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) বিষয়টি ইসি সূত্র নিশ্চিত করেছে।
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইলে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে চুরি মামলায় এক বছর এবং পারিবারিক আদালতের মামলায় তিন মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম লস্করকে গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ। আসামি মো. জসিম লস্কর নড়াইল জেলার সদর থানার বোড়ামারা গ্রামের মো. মতিয়ার লস্করের ছেলে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শেখ সুজাত আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন
আইকিউএসি ফাংক্সন নিয়ে নর্দান ইউনিভার্সিটির সেমিনার

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি গত ১ জানুয়ারি ‘ফাংক্সন অব আইকিউএসি’ শিরোনামে এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম। নর্দান আইকিউএসি’র ডিরেক্টর ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শায়লা সালাহউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রবন্ধে ড. রহমানবিস্তারিত পড়ুন
‘উন্নত, সমৃদ্ধ দেশ দেবে নৌকা’ : কলারোয়ার সোনাবাড়িয়ার নির্বাচনী সভায় বক্তারা

শেখ জিল্লু এবং এসএম ফারুক হোসেন: কলারোয়ার সোনাবাড়িয়ায় নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেছেন, ‘ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এ উন্নয়ন, অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই নৌকা স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে। এই নৌকাই আমাদের একটি উন্নত, সমৃদ্ধ দেশ দেবে।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সোমবার (১ জানুয়ারী) বিকেলে সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভায় নেতৃবৃন্দ আরোবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা ও আলোচনা সভা

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। ১ জানুয়ারী (সোমবার) এ উপলক্ষ্যে সন্ধ্যায় কেককাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র জানায়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দিকনির্দেশনায় ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের তত্বাবধায়নে কলারোয়ায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, সরকারি কলেজ, আমানুল্লাহ কলেজসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় নেতৃবৃন্দ বলেন, ‘৭ তারিখের পাতানো ডামি নির্বাচন মূলত সিলেকশন আর বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরে প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এসেছে প্রাচীন স্থাপনার অংশ

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরের খেদাপাড়া অঞ্চলের ধনপোতা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন চলছে। ২০ দিনে আটটি বর্গের খনন কাজে পোড়া ইটের পাঁচ-ছয়টি চওড়া দেয়াল বেরিয়ে এসেছে। প্রাচীন স্থাপনার এই অংশগুলি ছাড়াও পাওয়া গেছে মৃৎপাত্র, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও লোহার পেরেক। ধনপোতা ঢিবির খনন কাজ দেখভাল করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা অঞ্চলের কর্মকর্তারা। তাঁরা বলছেন, ধনপোতা ঢিবিতে পাওয়া ইটের সঙ্গে মনিরামপুরের দোনার অঞ্চলের দমদম পীরের ঢিবি ও কেশবপুরের ভরতভায়নার দেউল ঢিবিরবিস্তারিত পড়ুন
কলারোয়ার ৫’শ ব্যাগ স্বেচ্ছায় রক্তদান পূর্তিতে রক্তযোদ্ধাদের সম্মাননা

কলারোয়া উপজেলার ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের ৫০০ ব্যাগ স্বেচ্ছায় রক্তদান পূর্তিতে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ জানুয়ারী) আয়োজিত আলোচনা সভায় রক্তযোদ্ধা সম্মেলন ও সম্মাননা দেয়া হয়। কলারোয়ার ১২টি রক্তদাতা সংগঠনের রক্তযোদ্ধাদের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের সভাপতি ফারহান আল ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ইতালি প্রবাসী রায়হান আল বাশার। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র আহবায়কবিস্তারিত পড়ুন

