বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিএনপি নেতারা আরাম-আয়েশে, কর্মীরা এখন হতাশ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পরিবর্তন চাইলে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই। যে পরিবর্তন হয়েছে সেটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আরাম-আয়েশ করে সময় কাটাচ্ছেন। কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিল, সেই কর্মীরা এখন হতাশ। বিএনপিকর্মীরা নেতাদের ডাকে আন্দোলনবিস্তারিত পড়ুন

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন পুরস্কার পাচ্ছেন। এছাড়া সংস্কৃতিতে একজন, ক্রীড়া ক্ষেত্রে একজন এবং সমাজসেবায় তিনজন রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পদক পাচ্ছেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইটবিস্তারিত পড়ুন

যেসব কারণে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ

ছিনতাইয়ের শিকার হয়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এখন সোমালীয় উপকূলে জলদস্যুদের জিম্মায়। যেখানে জিম্মি হয়ে সময় কাটছে ২৩ নাবিকের। অতিঝুঁকিপূর্ণ এলাকার বাইরে কেন এই জাহাজটি জলদস্যুদের কবলে পড়লো, এখন তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কারও কারও মতে, পরিকল্পিতভাবেই ছিনতাই করা হয়েছে জাহাজটিকে। মেরিটাইম বিশেষজ্ঞরা ধারণামতে, চার কারণে বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। তাদের মতে, দস্যুতারোধে চিহ্নিত এলাকায় আন্তর্জাতিক বাহিনীর টহল ছিলো না। কম গতিতে চলছিল জাহাজটি, ড্রাফটবিস্তারিত পড়ুন

লোহিত সাগরে ফের হামলার কবলে জাহাজ

লোহিত সাগরে ফের হামলার শিকার হয়েছে একটি জাহাজ। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে রয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। শুক্রবার (১৫ মার্চ) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। খবর এপির। যুক্তরাজ্যের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনি বন্দর হোদেইদাহের কাছে একটি ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি। তবে জাহাজের ক্রু নিরাপদ আছে এবং জাহাজটি যাত্রাপথ থেকে বিচ্যুত হয়নি। এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি হুথি। তবে এ ধরনের হামলার পর তারা সাধারণতবিস্তারিত পড়ুন

‘পেছন থেকে ধাক্কা মারা হয়েছিলো মমতাকে’

বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে দ্রুত কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কপালে তিনটি এবং নাকে একটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের। পুলিশসূত্রে জানা গেছে, মমতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালসহ সিনিয়র অফিসারদের বলেছেন, তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনো এফআইআর করা হয়নি। তবে তদন্ত চলছে। মমতার ভাইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিসি অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাতক্ষীরা শহরতলীর কাশেমপুরে দুটো সুপেয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার নুসরাত জাহান অনন্যা। প্রতিষ্ঠান দুটি হলো- সাতক্ষীরা সদরের কাশেমপুরে কাজী সালাহ উদ্দিনের মালিকানাধীন আহিল ড্রিংকিং ওয়াটার ও একই এলাকার আবু হাসান বাবলুর মালিকানাধীন সুরমা ড্রিংকিং ওয়াটার। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরত জাহান অনন্যা জানান, প্রতিষ্ঠান দুটো বিএসটিআইয়ের অনুমোদনসহ অন্যান্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১২০ টাকায় ৪৯ জনের পুলিশে চাকরি

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা।। সাতক্ষীরা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োেগ জানুয়ারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে পুলিশ সুপার। ‘সেবার ব্রতে চাকরি’-এই শ্লোগানে সাতক্ষীরা জেলায় নিয়োগ সংক্রান্ত বিদ্যমান বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োেগ জানুয়ারি ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার দিনগত রাত ১টায় নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী পুলিশবিস্তারিত পড়ুন

উপজেলা প্রেসক্লাবে শোক

কেশবপুরের পাঁজিয়া হাইস্কুলের অফিস সহকারী রবিউলের পিতার মৃত্যু

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ও সিটি কম্পিউটারের স্বত্তাধিকারী রবিউল ইসলামের পিতা আব্বাস আলী গাইন (৭০) বুধবার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি নতুন মূলগ্রামে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ৩ পূত্র-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখেগেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় দোরমুটিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাবেক পৌর মেয়রবিস্তারিত পড়ুন

জনপ্রিয় দল বিএনপি অল্প সময়ের মধ্যে ক্ষমতায় যাবে: মেজর (অব.) হাফিজ

খুব অল্প সময়ের মধ্যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে বলে আশাবাদ ব্যক্ত করছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে যে স্বাধীনতা উদযাপন কমিটি গঠন করা হয়, সেই কমিটির আহ্বায়ক হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। হাফিজ বলেন, বিএনপি হতাশাগ্রস্ত দল নয়। বিএনপি জনপ্রিয় দল। তত্ত্বাবধায়কবিস্তারিত পড়ুন

রমজান মাসে সরকারকে বিব্রত করতে বিএনপির সিন্ডিকেট থাকতে পারে: ওবায়দুল কাদের

বাজার সিন্ডিকেট ও মজুতদারির সাথে কারা জড়িত এবং তাদের সাথে বিএনপির কোনো যোগসাজস আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি জানান, এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে। খতিয়ে দেখতে হবে এ ধরনের অপকর্মের সাথে বিএনপির সম্পৃক্ততা আছে কিনা। তারাই এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করাবিস্তারিত পড়ুন