বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

আবুল কাসেম: সাতক্ষীরার শ্যামনগরে বিএনমের প্রার্থী গোলাম রেজা কর্তৃক বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বীর মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল। এর আগে একটি বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে সাতক্ষীরা-৪ আসনের এমপি প্রার্থী দোলনের মতবিনিময়

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন কালিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন এর সভাপতিত্বে সভায় এস এম আতাউল হক দোলন তার নির্বাচনী এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভবিষ্যৎবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদিতে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

শেখ জিল্লু: সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নৌকার নির্বাচনী কার্যালয় উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদি বাজারে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয় উদ্বোধনকালে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে নৌকায় ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। নৌকা বিজয়ের লক্ষ্যে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়। হিজলদি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, ইউনিয়নবিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুলের হলরুমে ফল প্রকাশ অনুষ্ঠানে এসএমসি সদস্য গণপতি বিশ্বাসের সভাপতিত্বে ৮ম ও ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। সিনিয়র শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী মোহিত লালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডিবি গার্লস হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো. ইমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. জাহাঙ্গীর কবির, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত লক্ষ্মীকান্ত মল্লিকের দৌহিত্রবিস্তারিত পড়ুন

বিষয় ভিত্তিক ও আচরণিক মূল্যায়ন

সাতক্ষীরায় নতুন শিক্ষা কার্যক্রম মুল্যায়নে অবহিতকরণ সম্পর্কিত অভিভাবক সমাবেশ

সাতক্ষীরায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর নতুন শিক্ষা কার্যক্রম বিস্তারণ বার্ষিক চুড়ান্ত মুল্যায়ন (বিষয় ভিত্তিক ও আচরণিক মূল্যায়ন) -২০২৩ এর উপর অবহিতকরণ সম্পর্কিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন’ র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাজাবুর রহমান,গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হোসেনুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সাবেক প্রধানবিস্তারিত পড়ুন

কেশবপুর উপজেলাব্যাপী নৌকার ব্যাপক প্রচার-প্রচারণা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের পক্ষে উপজেলার ১৪৪টি গ্রামে প্রতিদিন চলছে ব্যাপক প্রচার প্রচারণা। যার কারণে দলীয় নেতা-কর্মীরা দিন দিন উজ্জিবিত হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে উৎসবের আমেজ। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা কেউ বসে নেই। নৌকা প্রতীকে ভোট চেয়েবিস্তারিত পড়ুন

কেশবপুরে দলিত জনগোষ্ঠীর উন্নয়ন কর্মশালা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে দলিতের বাস্তবায়নে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিকরণে নেটওয়ার্কিং উন্নয়ন কর্মশালা বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দলিতের কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাসের সঞ্চালনায় ইসলামিক রিলিফ সুইডেসের অর্থায়নে সিএসও, সিবিও, সুশিল সমাজ প্রতিনিধি, যুব ফোরাম, সরকারী-বেসরকারী-সহ অধিকার ভিত্তিক সংগঠন নেটওয়ার্ক কর্মসূচী বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর আসনে ঈগল প্রতীকের প্রার্থী এমপি রবির পথসভা

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সদরের বিভিন্ন স্থানে ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়নের বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা চত্বরে বকচরা আহমাদিয়া দাখিল মাদরাসার সভাপতি এড. হাসানউল্লাহর সভাপতিত্বে ঈগল প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদবিস্তারিত পড়ুন

আশাশুনি সদরে নৌকার পৃথক নির্বাচনী সভা অনুষ্ঠিত

জিএম আল ফারুক, আশাশুনি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি সদর ইউনয়নে পৃথক ৪টি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে রাতাবধি এসব সভা অনুষ্ঠিত হয়। সদরের বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় চত্বর, উত্তর বলাবাড়িয়ায়, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শীতলপুর সাইক্লোন শেল্টার চত্বরে পৃথক পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাহেব আলী, কামরুজ্জামান বাবুল, আওয়ামীলীগ নেতা আছাদুলবিস্তারিত পড়ুন