Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভারত সীমান্তের ইছামতি নদী থেকে ৪০পিচ স্বর্ণের বারসহ পাচারকারীর মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ৪০ পিস স্বর্ণের বারসহ মশিয়ার রহমান (৫৫) নামে এক পাচারকারীর মরদেহ উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। বুধবার (১৩ মার্চ) দুপুর ৩টার দিকে সীমান্তের অগ্রভুলোট এলাকার ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ২০০ গ্রাম। নিহত মশিউর রহমান শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। তিনি গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১০বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়ায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা সমাপনী অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩মার্চ)সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন-কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খান মো: আবরারুরবিস্তারিত পড়ুন
তালায় কপোতাক্ষ নদ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদ থেকে লুৎফর রহমান লুথু (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকালে উপজেলা খেশরা ছোটচর ঘেরের পার্শ্ববর্তী কপোতাক্ষ নদ থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। মৃত লুৎফর রহমান লুথু খেশরা গ্রামের মৃত আয়জদ্দিন ছেলে। সে মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় শেখ কামাল জানান, ছোট বেলা থেকে লুথু মানসিক রোগী ছিলেন। দুইদিন আগে গোলস করতে গিয়ে নদে পড়ে যায়। তারপরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিক শেখ জিল্লুর মায়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৪ মার্চ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক প্রয়াত শেখ ইমান আলির সহধর্মিণী প্রয়াত রোকেয়া খাতুনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৪ মার্চ, বৃহস্পতিবার। তিনি দৈনিক পত্রদূতের কলারোয়া প্রতিনিধি ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর মাতা। মরহুমার জ্যেষ্ঠ পুত্র শেখ ফারুক আহমেদ পৌরসভার সাবেক কাউন্সিলর ও মেজো পুত্র শেখ বেনজীর আহমেদ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা। ২০১৮ সালের এই দিনে কলারোয়া হাসপাতাল সড়কের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর গ্রামের বাড়িবিস্তারিত পড়ুন
দেবহাটায় অপুষ্টি শিশুর পরিবারে পুষ্টি সামগ্রী প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের অপুষ্টির শিকার ৩০টি শিশুর পরিবারের মাঝে ৩ মাসের পুষ্টি সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সখিপুর ইউনিয়ন সিএসও ফোরামের আয়োজনে এবং সখিপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও অর্থায়নে পরিষদের হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি কনা ও ডিম বিতরণ করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ষান্মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় গ্রহণ প্রকল্পের আওতায় ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ট্রেনিং সেন্টারে ক্রিশ্চিয়ান এইড’র কারিগরিক ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সমাজিক ব্যক্তিত্ববিস্তারিত পড়ুন
ঈদুল ফিতরে টানা ৬ দিন ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে টানা ৬ দিন ছুটি পেয়ে যেতে পারেন সরকারি চাকরিজীবীরা। তবে নিশ্চিতভাবে ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ১২ মার্চ (মঙ্গলবার) সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। এক মাস রোজা রাখার পর আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এবারবিস্তারিত পড়ুন
ফের হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে পোঁছান। এরআগে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গুলশান নিজ বাসভবন (ফিরোজা) থেকে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষা জন্য এভারকেয়ারে গিয়েছিলেন খালেদা জিয়া। ওইদিন হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে তার স্বাস্থ্য পরীক্ষা করা করা হয়। পরে সেদিন রাতেই গুলশানের বাসভবনেবিস্তারিত পড়ুন
ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী আজকে একটা আবেদন জানিয়েছেন যে, বিশেষ করে তিনি ইতোমধ্যে ইফতার পার্টি না করার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন- যে, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে, তারা যেনবিস্তারিত পড়ুন
১৫ মিনিটেই যেভাবে জলদস্যুদের দখলে যায় জাহাজ এমভি আব্দুল্লাহ

চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ কবির স্টিলসের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন ‘এমভি আবদুল্লাহ’ জাহাজ। বাংলাদেশ সময় মঙ্গলবার (১২ই মার্চ) দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে অবস্থান করা জাহাজটির ক্যাপ্টেন আবদুর রশিদ চট্টগ্রামের এসআর শিপিংয়ের কর্মকর্তাদের জানান, জলদস্যুরা তাদের জাহাজে আক্রমণ করছে। ওই সময় কর্মকর্তারা সেই আক্রমণ যেকোনো মূল্যে ঠেকানোর পরামর্শ দেন। কিন্তু এর ১৫ মিনিট পরই ক্যাপ্টেনের একটি ই-মেইল বার্তা আসে চট্টগ্রামে। সেখানে তিনি জানান, জলদস্যুরা জাহাজের দখল নিয়ে ফেলেছে। মঙ্গলবার রাতে কবিরবিস্তারিত পড়ুন

