Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মসজিদ থেকে বের করে ঢাবি শিক্ষার্থীদের পেটালো ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মসজিদে রোজার আলোচনা থেকে শিক্ষার্থীদের বের করে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এতে আইন বিভাগের ৫ ছাত্র গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের বাসভবন বঙ্গবন্ধু টাওয়ারের গেটের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— সাকিব আজাদ তুর্য, শাহিনুর আলম রাসেল, রাফিদ হাসান সাফওয়ান, ফাহিম দস্তগীর, রেজোয়ান আহমেদ রিফাত। প্রত্যেকেই ঢাবির আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, বঙ্গবন্ধু টাওয়ারের মসজিদে ধর্মীয় আলোচনার সময়বিস্তারিত পড়ুন
শাস্তি কমিয়ে সংশোধন হচ্ছে সড়ক পরিবহণ আইন, মন্ত্রিসভায় অনুমোদন

সড়কে বিভিন্ন অপরাধের শাস্তি (জেল-জরিমানা) কমিয়ে ‘সড়ক পরিবহণ (সংশোধন) আইন, ২০২৪’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া সংশোধিত আইনে বিভিন্ন ধারায় শাস্তি কমানো হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১২টি ধারায় বিভিন্ন অপরাধের শাস্তি কমানো হয়েছে। বেশিরভাগই আর্থিক জরিমানার পরিমাণ কমানো হয়েছে। আগে তিনটি ধারায়বিস্তারিত পড়ুন
বিএনপির দাবি নাকচ, নির্বাচন পাঁচ বছর পর: ওবায়দুল কাদের

বিএনপির মধ্যবর্তী জাতীয় নির্বাচনের দাবি নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই এবং আগামী পাঁচ বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদের। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যেবিস্তারিত পড়ুন
ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের দলীয় কোন্দল প্রকাশ্যে

ভারতের লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ার পরেই ভেতরের অসন্তোষ প্রকাশ্যে আসে। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, হাওড়া থেকে তৃণমূলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বাবুন। কিন্তু এ আসনে তাকে মনোনয়ন না দিয়ে দেয়া হয়েছে ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের ভেতরের লোকেদের মুখে গুঞ্জন শোনা গেছে, বাবুন হাওড়ায় তৃণমূলের প্রার্থী হতে চেয়েছিলেন তাই এখানকার ভোটারও হয়েছিলেন। মনোনয়ন না পাওয়ায়বিস্তারিত পড়ুন
দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। রোজা রেখে ঠিকমতো ইফতার পর্যন্ত করতে পারে না সাধারণ মানুষ। দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। বুধবার সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর খোঁজ নিতে তার বাসায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশকে শুষে নিয়েছে। বিএনপি সরকারে যাওয়ার আন্দোলন করছে না, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়েবিস্তারিত পড়ুন
কেশবপুরের মির্জানগরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে: যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর নতুন জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতাবিস্তারিত পড়ুন
মার্চে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে: প্রতিমন্ত্রী

মার্চে বিদ্যুৎ সরবরাহে কিছুটা বিভ্রাট হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। তবে প্রতিমন্ত্রীর আশা এতে বড় সমস্যা হবে না। বুধবার বিদ্যুৎ ভবনে রমজান, সেচ মৌসুম ও গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহ সংক্রান্ত সভা শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার দেওয়া আদেশেবিস্তারিত পড়ুন
শার্শার বাগাআঁচড়ায় ১৪ দিন ধরে বন্ধ থাকা ৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আবার চালু

শার্শা (যশোর) প্রতিনিধি: গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১০ টার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ ক্রমে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসয়ম প্রত্যেক হসপিটালে নিজস্ব ৩টি এমবিবিএস ডাক্তার, ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত নার্স,ও দক্ষ প্যাথলজি টেকনোশিয়ান সহ ময়লা আবর্জনা ফেলার তিনটি নির্দিষ্ট কালারের বিন না থাকার কারণে বাগাআঁচড়া নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, জনসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিলেন সভাপতি!

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নে ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৫ মার্চ) বিদ্যালয়টির সভাপতি মোশাররফ হোসেন বহিরাগত লোকজন নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কমচারীসহ এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। প্রধান শিক্ষকের কক্ষে এভাবে তালা দেওয়া যায় কিনা তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। এই ঘটনায ভুক্তভোগী প্রধান শিক্ষক বি এস এমবিস্তারিত পড়ুন
নড়াইল পুলিশ লাইনস্ জামে মসজিদের দোতলার কাজের উদ্বোধন

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল পুলিশ লাইনস্ জামে মসজিদের দোতলার কাজের শুভ উদ্বোধন করেছেন পুলিশ সুপার মেহেদী হাসান। মঙ্গলবার (১২ মার্চ) নড়াইল জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদের দ্বিতীয় তলার কাজের শুভ উদ্বোধন করেন তিনি। পুলিশ সুপার প্রথমে জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও মসজিদের সভাপতির সাথে প্রাথমিক নির্মাণ কাজে অংশগ্রহণের মাধ্যমে দোতলা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। পরে পুলিশ লাইনস্ জামে মসজিদের পেশ ইমাম কর্তৃক পরিচালিত মোনাজাতে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১২ মার্চ) পুলিশবিস্তারিত পড়ুন

