মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিশ্ব তামাক মুক্ত দিবস

আশাশুনিতে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা

আশাশুনিতে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সদর ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ তামাক বিরোধী জোট, উপজেলা এনজিও ফোরাম, মৌমাছি, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়েছে। আশাশুনি ইউপি সচিব মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে দিবসটি পালনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ওবিস্তারিত পড়ুন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ ফিরে পেলেন ব্যারিস্টার খোকন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। তাকে ফোরামের সিনিয়র সহ-সভাপতি পদে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। গত ২০ এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদ নেয়ায় ব্যারিস্টার খোকনকে অব্যাহতি দেয় ফোরাম। অব্যাহতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান। বিবৃতির মাধ্যমে বিস্তারিতবিস্তারিত পড়ুন

কালীগঞ্জে স্বামী পরিত্যাক্তা হালিমার অত্যাচারে অতিষ্ঠ নবমুসলিম আয়েশা

প্রশাসনের নাম ভাঙিয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চৌবাড়িয়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে চৌবাড়িয়া গ্রামের রুহুল আমিন গাজীর মেয়ে স্বামী পরিত্যাক্তা হালিমা খাতুন। এই হালিমা খাতুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সুবিচার প্রার্থনা করে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন একই এলাকার আবুল খায়ের ওরফে বাবুর স্ত্রী নব মুসলিম আয়েশা খাতুন ওরফে উষা রানী দাস। সরেজমিনে গেলে নবমুসলিম গৃহবধূ আয়েশা খাতুন বলেন, আমি আগে হিন্দু ধর্মাবলম্বী ছিলাম। সে সময় বিভিন্ন স্থানে গান করে বেড়াতাম। গান করেবিস্তারিত পড়ুন

খায়রুল কবির খোকনের জামিন, মুক্তিতে বাধা নেই

নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে দুই নেতা নিহতের ঘটনার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আট বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামি খায়রুল কবির খোকনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে গত মার্চে খায়রুল কবির খোকনকে জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরেবিস্তারিত পড়ুন

রাত ৮টার মধ্যে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা

চলমান দাবদাহ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এছাড়া বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ আহ্বান জানানো হয়। বিদ্যুৎ বিভাগ জানায়, বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সত্ত্বেও চলমান দাবদাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বেড়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধাবিস্তারিত পড়ুন

রুয়েট ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আবিপ্রবি) ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করেছে হুয়াওয়ে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয় দুইটি থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়ের সাথে কাজ করার সুযোগ পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত এই রিক্রুটমেন্ট ইভেন্ট পরিচালনা করেন হুয়াওয়ের সিনিয়র ম্যানেজার মো. সাইফুল আলম, এইচআর ম্যানেজার ওমর হায়দার মাশফিক আহমেদ, অ্যাসিসট্যান্ট এইচআর ম্যানেজার মো. শরিফুল ইসলাম, সিনিয়র লিডার গাও জিয়ানগাও, সিনিয়রবিস্তারিত পড়ুন

দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখছেন শ্রমজীবী নারীরা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘দেশের অগ্রযাত্রায় শক্তিশালী ভূমিকা রাখছেন শ্রমজীবী নারীরা। এ মানুষগুলোর ক্ষমতায়ন জোরালো হলে তারা দেশকে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সম্প্রীতির দেশ হিসেবে গড়তে পারবে।’ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শিশু একাডেমিতে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) ৩৫ বছর উদযাপন অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা। তারা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করে ১৯৮৮ সালে ডিএসকে প্রতিষ্ঠিত হয়। দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ এবং শোষণ ও বঞ্চনামুক্ত সমাজ গঠনই ডিএসকের লক্ষ্য। প্রতিষ্ঠানটি দেশেরবিস্তারিত পড়ুন

দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ যেন কমছেই না। প্রায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে দেশের মধ্যে সর্বোচ্চ। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ। এরআগে ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অর্থাৎ, ১০ বছর পর জেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে প্রবেশ করলো। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান এসববিস্তারিত পড়ুন

বিএনপি দিনে দিনে আরো দুর্বল হচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন, প্রতিনিয়ত অত্যাচার-নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। তিনি বলেন, জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছে। সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত-নির্যাতিত দেখিয়ে ‘সিমপ্যাথি কার্ড’ খেলারবিস্তারিত পড়ুন

প্রচণ্ড তাপপ্রবাহে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ সব প্রাথমিক বিদ্যালয়

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বন্ধ থাকবে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধও। সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে তীব্র গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিকবিস্তারিত পড়ুন