Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রার্থী হচ্ছেন না, তবে লোকসভা ভোটে বিজেপির প্রচার করবেন মিঠুন

দিন দুয়েক হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে সোমবার দুপুরে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অসুস্থতার কারণ জানালেন। পাশাপাশি রাজনৈতিক প্রসঙ্গও বাদ থাকল না তার মন্তব্যে। এ বছর ভারতের লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন কি না তাও জানিয়ে দিলেন মহাগুরু! অভিনেতার চোখমুখে কোনোরকম অসুস্থতার ছাপ নেই! একেবারে খোশমেজাজেই কথা বললেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের মুখে রাজনৈতিক প্রসঙ্গও কিন্তু এড়িয়ে গেলেন না। সাফ জানিয়ে দিলেন, লোকসভা ভোটে প্রার্থী তিনি হচ্ছেন না,বিস্তারিত পড়ুন
সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১২ বা ১৩ মার্চ। তবে রমজান শুরুর সময় ১২ মার্চ ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ৫ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৫ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। সময়সূচি অনুযায়ী, ১২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ৫১ মিনিট ও ইফতারির সময় ৬টা ১০ মিনিট। সময়সূচিতে বলা হয়েছে, ১ রমজান চাঁদবিস্তারিত পড়ুন
নির্বাচনী প্রচারণার জন্য কিডনি বিক্রি করতে চান প্রার্থী!

ঘটনাটি ইন্দোনেশিয়ার। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির আঞ্চলিক আইন পরিষদ নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজার হাজার প্রার্থী। তাদের মধ্যে একজন এরফিন দেউই সুদান্তো। গত কয়েক মাস ধরে নিজের কিডনি বিক্রির চেষ্টা করছেন ৪৭ বছর বয়সী এই ব্যক্তি। উদ্দেশ্য নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহ। তিনি চান, কিডনি বিক্রি করে ২০ হাজার ডলার সংগ্রহ করতে নির্বাচনী প্রচারণা চালাবেন। তিনি ইন্দোনেশিয়ার পূর্ব জাভার বানিউওয়াঙ্গিতে ন্যাশনাল ম্যান্ডেট পার্টির পক্ষে ভোটে দাঁড়িয়েছেন। কিডনি বিক্রির মাধ্যমে তহবিলবিস্তারিত পড়ুন
সন্তান নিলেই কর্মীদের প্রতিবার ৭৫ হাজার ডলার দেবে এই কোম্পানি!

দক্ষিণ কোরিয়ার জন্মহার ক্রমেই কমছে। এ সমস্যার সমাধানে সাহায্য করতে মিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত দেশটির একটি কোম্পানি। সিউলভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান বুইয়ং গ্রুপ ঘোষণা দিয়েছে, তাদের প্রতিষ্ঠানের কর্মীরা সন্তান নিলেই ৭৫ হাজার ডলার বা ১০ মিলিয়ন কোরিয়ান ওন পাবেন। যতবার সন্তান নেবেন, ততবারই এই বোনাস পাবেন কর্মীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুইয়ং গ্রুপ জানায়, কর্মীদের তারা মোট ৫.২৫ মিলিয়ন ডলার নগদ দেবে। ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৭০টি সন্তান নিয়েছেন এ কোম্পানিরবিস্তারিত পড়ুন
খালি হাতে’ ৫৫ তলা ভবন বেয়ে উঠলেন যুবক

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ৫৫ তলা একটি আবাসিক ভবন বেয়ে উঠেছেন এক ব্যক্তি (২৯)। আর এ জন্য তিনি কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করেননি। পরে পুলিশ তাকে ভবনের ওপর থেকে নিরাপদে নামিয়ে আনে। আরেক ব্যক্তি ওই ব্যক্তির খালি হাতে ১৬৩ মিটার উঁচু ভবনটি বেয়ে ওঠার দৃশ্য ধারণ করেন। ভিডিও করতে ড্রোন ব্যবহার করা হয়। পুলিশ দুজনকেই এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। ভবন বেয়ে ওঠা ওই ব্যক্তি উত্তর আয়ারল্যান্ডের নিউরি শহরের বাসিন্দা। পুলিশের দেওয়াবিস্তারিত পড়ুন
কৌতুক শুনে ‘হেসে উঠলেন’ ৫ বছর কোমায় থাকা নারী!

এ যেন মাতৃশক্তির জয়! চিকিৎসকরা যা পারলেন না, করে দেখিয়ে দিলেন একজন মা। মায়ের মুখে ‘কৌতুক’ শুনে ৫ বছর কোমায় থাকার পর জেগে উঠলেন এক মার্কিন নারী। ২০১৭ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন জেনিফার ফ্লিওয়েলেন। এরপরই কোমায় চলে যান। মেয়ের নিস্পন্দ শরীরটাকে আগলে রাখতেন মা পেগি মিন্স। প্রতিদিনআসতেন হাসপাতালে, মেয়ের সঙ্গে কথা বলতেন, হাসির-মজার নানা গল্প বলতেন, কৌতুকও শোনাতেন। হঠাৎ একদিন এতেই ঘটল ‘মিরাকল’। ‘কাঁপুনি’ দিয়ে জেগে উঠলেন মেয়ে।বিস্তারিত পড়ুন
হায়েনাদের সঙ্গে লড়াই করে স্বামীকে বাঁচালেন স্ত্রী

স্বামীকে বাঁচাতে একদল হায়েনার সঙ্গে লড়াই করেছেন এক নারী। এমনিক এক হায়েনাকে পিটিয়েও মেরেছেন তিনি। সোমবার বিকেলে ভারতের ছত্তিশগড় রাজ্যের কোনদাগাঁও জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়, ফসলের জমিতে পানি দিতে গিয়েছিলেন নন্দু যাদব নামে এক ব্যক্তি। এ সময় এক দল হায়েনা তাকে ঘিরে ফেলে হামলা চালায়। নন্দু যাদবের চিৎকার শুনে ছুটে যান তার স্ত্রী সুগনি। তিনি স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন। একপর্যায়ে জমিতে খুঁজে পাওয়া একটি লাঠি দিয়েবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পাচ্ছে ৭৭ প্রতিষ্ঠান

২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত হয়েছে ৭৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাচ্ছে রিফাত গার্মেন্টস। সোমবার সরকারি এক গেজেটে ২০২১-২২ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা ওই গেজেটে বলা হয়, দেশের সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি (স্বর্ণ) পাচ্ছে রিফাত গার্মেন্টস। স্বর্ণ, রৌপ্য ওবিস্তারিত পড়ুন
জয়ের পরই ইমরানের সঙ্গে ‘পল্টি’, কে এই ওয়াসিম কাদির?

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে লাহোরের একটি আসন থেকে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন ওয়াসিম কাদির। জয়ের পর পরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজে (পিএমএল-এন) যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। ওয়াসিম এবারের জাতীয় পরিষদের প্রথম নির্বাচিত সদস্য, যিনি ফলাফল ঘোষণার পরপরই দল ত্যাগ করেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল পিটিআইয়ের সাবেক এই নেতা বলেন, আমি ওয়াসিম কাদির। লাহোর পিটিআইয়ের মহাসচিব ছিলাম। আমিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পলিথিনের ব্যবহার কমানো ও প্লাস্টিকের পুন:ব্যবহারে ক্যাম্পেইন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার কমানো ও প্লাস্টিকের পুন:ব্যবহারের বিষয়ে পরিবেশ অধিদপ্তর, সাংবাদিক, যুব সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ই ফেব্রুয়ারী) সকাল ১০টায় সাতক্ষীরা সদরে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার কমানো ও প্লাস্টিকের পুন:ব্যবহারের বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইনে সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবিস্তারিত পড়ুন

