Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
উপজেলা নির্বাচন
কলারোয়ায় ফিরেই এসএম আলতাফ হোসেন লাল্টুর বিশাল শোডাউন

কামরুল হাসান: আগামি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্য কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন লাল্টু বিশাল শোডাউন করেছেন। অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী লীগের এই নেতা দেশে ফিরে সোমবার বিকেলে কলারোয়ার অন্যতম প্রবেশদ্বার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে পৌঁছান। সেখানে ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রায় তাকে বরণ করে নেন তার বিপুল সংখ্যক সমর্থকরা। এসময় পার্শ্ববর্তী খোরদো হাইস্কুল ফুটবল মাঠে ১১নং দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে আয়োজিত অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
জাতীয় ক্রিকেট দলের নির্বাচকে নান্নু-সুমন বাদ, আসলেন লিপু-হান্নান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদী নান্নুকে বাদ দিয়ে তার পরিবর্তে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে দায়িত্ব দিয়েছে বিসিবি। সোমবার মিরপুরে বোর্ড মিটিং শেষে সংবাদমাধ্যমকে এমনটি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। শুধু তাই নয়, নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। তার পরিবর্তে সহকারী নির্বাচক করা হয়েছে হান্নান সরকারকে।
সরানো হলো বান্দরবানের ঘুমধুম সীমান্তবর্তী এসএসসি পরীক্ষা কেন্দ্র

মিয়ানমারের চলমান সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হচ্ছে। সীমান্তের ৫০২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে স্থানান্তরিত নতুন পরীক্ষা কেন্দ্র উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি স্কুলে। সোমবার বান্দরবানের ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরী আলম মিনার, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির মঈন খানের বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসে দুইজনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের কথা জানিয়েছেন। অন্যদিকে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজেও বৈঠক পরবর্তী দুইজনের হাস্যোজ্জ্বল ছবি ও একটি বার্তা পোস্ট করা হয়েছে। এতে বলা হয়, ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকার প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রবিস্তারিত পড়ুন
ফিকে ইমরান সমর্থকদের আশা, এগিয়ে নওয়াজ-বিলাওয়াল

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের আশা ফিকে করে দিয়ে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে নওয়াজ শরিফের মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পাকিস্তানে আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। অর্থাৎ তার আগেই সরকার গঠন করতে হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টি ও নওয়াজের দলের মধ্যে আনুষ্ঠানিকভাবে জোট সরকার গঠনে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়টিবিস্তারিত পড়ুন
সংকট কাটিয়ে উঠছে দেশ, ফিরে এসেছে ট্র্যাকে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার সংকট থাকলেও তা কাটিয়ে উঠছে। আস্তে আস্তে আমরা উন্নতি করছি। বাংলাদেশ এখন ঊর্ধ্বমুখী। বাংলাদেশ যে সম্ভাবনার দেশ, সেই ট্র্যাকেই ফিরে এসেছে। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) আবাসিক প্রতিনিধি আর্নদ হেমিলিয়ারসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে গেল? না বাংলাদেশ কোথায় দেউলিয়া? আমাদের রিজার্ভ উন্নতি করছে। অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ, সংকটবিস্তারিত পড়ুন
রমজানে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি মাদ্রাসা

রোজার মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি মাধ্যমিক-নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও কলেজে কিছুদিন ক্লাস চলবে। তবে বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি মাদ্রাসা। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত ২০২৪ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা যায়। ছুটির তালিকায় ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটির কথা উল্লেখ রয়েছে। সে অনুযায়ী পুরো রমজান ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্রবিস্তারিত পড়ুন
পাকিস্তানে নওয়াজের দলে যোগ দিলেন ৬ স্বতন্ত্র প্রার্থী

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীকে লড়তে পারেনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা। তারা এবার স্বতন্ত্র হয়ে লড়ে ৯৭টি আসনে জয় ছিনিয়ে এনেছেন। এদের মধ্যে একজন গতকাল নওয়াজের দল পিএমএল-এনে যোগ দিয়েছেন। পিটিআই সমর্থিত নয়, এমন কিছু স্বতন্ত্র প্রার্থীও এবারের নির্বাচনে জয় পেয়েছেন। তাদের মধ্যে ৫ জন আজ পিএমএল-এনে যোগ দিয়েছেন। ইতোমধ্যে তাদের অভিনন্দন জানিয়েছেন পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনী ফল ঘোষণার তিন দিনের মধ্যেবিস্তারিত পড়ুন
পাকিস্তানে সরকার গঠন: আড়াই বছর করে প্রধানমন্ত্রিত্ব করবেন নওয়াজ ও বিলাওয়াল

অনেক আগে থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। এবার হয়তো সেই স্বপ্ন পূরণ হতে পারে। আড়াই বছর করে প্রধানমন্ত্রীর পদে থাকবেন নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো, এমন শর্তে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে জোট সরকার গঠনে রাজি হয়েছে পিপিপি। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ও প্রাদেশিক পরিষদে জোট সরকার গঠনের চেষ্টায় রোববার দুই দলের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়। ওই বৈঠকেইবিস্তারিত পড়ুন
নওয়াজের দলের দিন শেষ, বললেন পিটিআই নেতা

পিটিআই নেতা হাম্মাদ আজহার দাবি করেছেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) দিন শেষ হয়ে গেছে এবং পাঞ্জাব এখন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নিয়ন্ত্রণে। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও ডনের আজহার আরো বলেন, আগামী নির্বাচনে পিটিআই দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করবে। এক এক্স (টুইট) বার্তায় তিনি এসব কথা বলেন। এ সময় আজহার পিটিআই নেতাদের হুঁশিয়ার করে বলেন, কোনো পিটিআই সদস্য অর্থ লেনদেন করে ধরা পড়লে তাকে অযোগ্য ঘোষণা করা হবে। এদিকে পিএমএল-এন নেতা খাওয়াজা সাদ রফিকবিস্তারিত পড়ুন

