শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়েক দিন আগে ভারতে গেলেন চিকিৎসা করতে: বিএনপি নেতাদের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন, কয়েক দিন আগে না ভারতে গেলেন চিকিৎসা করতে!

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ভারত থেকে কী না আসে? যারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে দেখা যাবে যে ইফতারের সময় ভারতের পেঁয়াজ দিয়েই ছোলা-পেঁয়াজু খেয়েছেন। এসব খেয়ে উনি ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। আর উনার স্ত্রী ভারতীয় শাড়ি পরেন।

সব ভারতীয় পণ্য বাদ দিয়ে বাংলাদেশের বাজার ব্যবস্থা কখনো ঠিক রাখা যাবে কি না- এ প্রশ্ন রেখে তিনি বলেন, ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাজারকে অস্থিতিশীল করে পণ্যের দাম বাড়ানো। না হলে রমজানের সময় ঈদের আগে এই ডাক কেন?

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তোমরা ভারতে চিকিৎসা করতে যাবা, ভারতের পেঁয়াজ খাবা, গরুর মাংস খাবা, শাড়ি পরবা, অন্যান্য পণ্য ব্যবহার করবা, আর রাস্তায় নেমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিবা। এটার মূল উদ্দেশ্য বাজারকে অস্থিতিশীল করা এবং রমজান ঈদের আগে পণ্যের দাম বাড়ানো।

হাছান মাহমুদ আরও বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। ভারত মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বহুমাত্রিক। সুতরাং আমরা একে অপরের সহযোগী। এই সহযোগিতার মাধ্যমেই আমাদের উন্নয়ন অগ্রগতি সাধিত করতে হবে।

বাংলাদেশের মানুষের স্বার্থে এই সহযোগিতা অবশ্যই অব্যাহত রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাই।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান