বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ কেন সেদিন পালিয়েছিল?- প্রশ্ন মঈন খানের

জিয়াউর রহমান যুদ্ধের সময় কলকাতায় আরাম আয়েশে পালিয়ে থাকেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (২৬ মার্চ) সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাধীনতার ঘোষক বিষয়ে ওবায়দুল কাদেরের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, কোনো ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে চাই না। তবে জানতে চাই আওয়ামী লীগ কেন সেদিন পালিয়েছিল?

মঈন খান বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় সারা বিশ্বের মানুষ জেনেছিল একটি স্বাধীন দেশের জন্ম হতে যাচ্ছে। আর জিয়া কলকাতার আরাম আয়েশে পালিয়ে থাকেননি। আমরা আওয়ামী লীগের মতো কারো টুঁটি চেপে ধরি না। বাক স্বাধীনতায় বিশ্বাস করি, যার যে বিতর্ক তোলার সে তুলবেই।

এ সময় ৫৩ বছর অতিক্রম হলেও স্বাধীনতার মূল উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র নেতা।

মঈন খান বলেন, স্বাধীনতার পেছনে যে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির প্রতিশ্রুতি ছিল সেটা কোথায় গেল? বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আর বিশ্ববাসী বলছে সরকার বাকশাল-২ কায়েম করেছে।

দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান