Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২৭৯ সদস্যের ঢাবি ছাত্রলীগের কমিটি গঠন

আংশিক কমিটি ঘোষণার ১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ২৭৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নেতারা নিজ নিজ ফেসবুকেও কমিটির ঘোষণা দেন ২০২২ সালের ২০ ডিসেম্বর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।বিস্তারিত পড়ুন
প্রেসিডেন্ট পদে পিপিপির প্রার্থী জারদারি: বিলাওয়াল

জোট সরকার গঠিত হচ্ছে পাকিস্তানে। পাকিস্তান মুসলিম লিগকে (নওয়াজ) সরকার গঠনে সমর্থন দিলেও প্রেসিডেন্ট পদে প্রার্থী দিচ্ছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলের কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার পাকিস্তানের সিন্ধ প্রদেশের থাট্টা শহরে একটি সমাবেশে বক্তৃতাকালে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘোষণা দেন। জারদারি প্রেসিডেন্ট হলে দেশে ঐক্য ফিরিয়ে আনবেন এবং পাকিস্তানের চলমান সঙ্কটগুলো নিরসন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।বিলাওয়াল। খবর দ্য এক্সেপ্রেস ট্রিবিউনের। পাকিস্তানে ‘বিদ্বেষের আগুন’ নিভিয়েবিস্তারিত পড়ুন
সেনাবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায়
নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুর বস্তিতে লাগা আগুন

রাজধানীর মিরপুর ১২ নম্বর ঝিলপাড় বস্তিতে লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা একযোগে চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হন। এর আগে সোমবার দুপুর ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। এ ঘটনায় কাঠ-বাঁশ ও টিনের তৈরি অনেক ঘর পুড়ে গেছে। সোমবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, ঝিলপাড়বিস্তারিত পড়ুন
কাঠ দিয়ে কৃত্রিম উপগ্রহ বানিয়ে তাক লাগিয়ে দিল জাপান

অদ্ভুত এক কৃত্রিম উপগ্রহ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন জাপানি বিজ্ঞানীরা। এটি মূলত কাঠের তৈরি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ। যার নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট। ম্যাগনোলিয়া কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, কাঠের তৈরি হলেও এটি টেকসই হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি রকেটের মাধ্যমে এই গ্রীষ্মে কাঠের কৃত্রিম উপগ্রহ আনুষ্ঠানিকভাবে মহাকাশে উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে জাপান। কাঠের তৈরি উপগ্রহটি তৈরিতে কাজ করেছে কিয়োটো বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহতরা হলেন- উপজেলার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), আব্বাস জোয়াদ্দারের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার বাউমান টালাবহ গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শওকত আলী (৪২)। তারা।তিনজনই র্নিমাণ শ্রমিকের কাজ করতেন। ফায়ার সার্ভিসবিস্তারিত পড়ুন
নড়াইলে একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত চারণকবি কবিয়াল বিজয় সরকারের ১২২তম জন্মবার্ষিকী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে তার (বিজয় সরকারের) জন্মভূমি নড়াইল সদর উপজেলার ডুমদী গ্রামের নিজ বাসভবনে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিজয় সরকার জন্মজয়ন্তী উৎসব উদযাপন কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার বিকাল ৪ টা ১০ মিনিটে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,৪ টা ১৫ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সাড়ে ৪ টায় আলোচনা সভা, সন্ধ্যায় বিজয় গীতি পরিবেশনা ও ভাবগানের আসর। ২০বিস্তারিত পড়ুন
এমপিদের উন্নয়ন অঙ্গীকার পূরণে ২০ কোটি টাকা বরাদ্দ : স্থানীয় সরকারমন্ত্রী

সংসদ সদস্যদের স্ব স্ব এলাকায় উন্নয়নের অঙ্গীকার পূরণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তাজুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা স্ব স্ব এলাকায় উন্নয়নের জন্য মানুষের কাছে অনেক অঙ্গীকার করেন, এটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে সেসব অঙ্গীকার পূরণের জন্য এমপিদের যেমন আগ্রহ, তেমনি প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত আন্তরিকভাবে অনুধাবন করেছেন। একটি প্রকল্পবিস্তারিত পড়ুন
মিয়ানমার সংকট নিয়ে বাংলাদেশের জন্য ডোনাল্ড লুর সতর্কবার্তা

মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ এই অঞ্চলে গভীর নিরাপত্তাসংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি ওয়াশিংটনে ‘দ্য ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি ইন অ্যাকশন: মেমোরেটিং দ্য সেকেন্ড অ্যানিভার্সারি’ শীর্ষক একটি অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন ডোনাল্ড লু। ওই অনুষ্ঠানে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। বাংলাদেশের সংবাদমাধ্যম ইউএনবি একবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে ৪ মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ, শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মাদ্রাসার চার ছাত্রকে ধর্ষণ করায় এক শিক্ষককে মৃত্যদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জ্যেষ্ঠ জেলা জজ জয়নাল আবেদিন রোববার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৩৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অপরাধ সংঘটনের সময় তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন মহতপাড়া এলাকার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার হোস্টেল সুপার ছিলেন।বিস্তারিত পড়ুন
গাজায় যা ঘটেছে তা গণহত্যা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ বরাবরই গণহত্যার বিপক্ষে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাজায় যা ঘটেছে তা গণহত্যা। স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে ফিলিস্তিনি জনগণের। তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার রয়েছে। জার্মানিতে ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শনিবার (১৭ ফেব্রুয়ারি) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে আহ্বানও জানান তিনি। সরকারপ্রধান এ সময় উল্লেখ করেন, অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষজনের জন্য বাংলাদেশ সহায়তা পাঠিয়েছে।বিস্তারিত পড়ুন

