শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেসিডেন্ট পদে পিপিপির প্রার্থী জারদারি: বিলাওয়াল

জোট সরকার গঠিত হচ্ছে পাকিস্তানে। পাকিস্তান মুসলিম লিগকে (নওয়াজ) সরকার গঠনে সমর্থন দিলেও প্রেসিডেন্ট পদে প্রার্থী দিচ্ছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলের কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রোববার পাকিস্তানের সিন্ধ প্রদেশের থাট্টা শহরে একটি সমাবেশে বক্তৃতাকালে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘোষণা দেন।

জারদারি প্রেসিডেন্ট হলে দেশে ঐক্য ফিরিয়ে আনবেন এবং পাকিস্তানের চলমান সঙ্কটগুলো নিরসন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।বিলাওয়াল। খবর দ্য এক্সেপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তানে ‘বিদ্বেষের আগুন’ নিভিয়ে দিতে এবং দেশের ঐক্য রক্ষায় জারদারির সম্ভাব্য ভূমিকার উপর জোর দিয়ে বিলাওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রীর চেয়ারে বসার জন্য আমার কোনো জেদ ছিল না। আমি আপনাদের জন্য, আমার জনগণের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি’। এসময় বিলাওয়াল ভুট্টো জারদারি মুদ্রাস্ফীতি রেকর্ড মাত্রায় পৌছানো এবং বিভাজনের রাজনীতির প্রসারসহ পাকিস্তানের সঙ্কটগুলো তুলে ধরেন। রাজনীতিকদেরকে তাদের নিজেদের চেয়ে জনগণের স্বার্থ প্রাধান্য দেওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, সব রাজনৈতিক দলের উচিত তাদের ব্যক্তিগত লাভের পরিবর্তে পাকিস্তানের ভবিষ্যত নিয়ে চিন্তা করা।

থাট্টা শহরে সমাবেশের বক্তৃতায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে ক্ষমতা ভাগাভাগি ব্যবস্থার প্রস্তাব প্রত্যাখ্যানের কথা উল্লেখ করেন বিলাওয়াল। বলেন, ‘আমাকে প্রস্তাব করা হয়েছিল যে তারা (পিএমএল-এন) প্রথম তিন বছরের জন্য তাদের প্রধানমন্ত্রী করবে এবং আমি পরের দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হবো, কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। আমরা নিজেদের জন্য নয়, জনগণের জন্য কাজ করি। ’।

বিলাওয়াল বলেন, পিপিপির মূল উদ্দেশ্য মন্ত্রীত্বের পদ অর্জন নয় বরং জনগণের বিভিন্ন সমস্যার সমাধান করা বলেও জানিয়েছে বিলাওয়াল।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পিপিপি ৫৪ টি আসনে জয়ী হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন