বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

লাল-সবুজ পতাকা যতদিন থাকবে ততদিন বিএনপি থাকবে: রিজভী

‘আগামী ১০-১৫ বছরে বিএনপি বলে কোনো দল বাংলাদেশে আর থাকবে না’- প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সদ্য পদত্যাগী উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘হঠাৎ বিদেশ থেকে এসে গতকাল সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তার দাম্ভিকতাপূর্ণ কণ্ঠ শুনে দেশের মানুষ স্তম্ভিত-হতবাক হয়েছেন। একই সঙ্গে জনগণ অট্টহাসিও দিয়েছেন।’ তিনি বলেন, ‘তার মানে এই সময়ে তারা বিএনপিকে ধ্বংস ওবিস্তারিত পড়ুন

‘জোট-মহাজোট আর করতে চাই না’ : জাপা মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা জোট-মহাজোট ইত্যাদি আর করতে চাই না। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। সঠিকভাবে ভোট হলে আমরা যদি একটি আসনও না পাই তাতে কোনো আপত্তি নেই। যে দল আসন বেশি পেয়ে সরকার গঠন করবে, আমরা তাদের সহযোগিতা করব। তিনি আরও বলেন, তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের একটি রুটিন কাজ। এর সঙ্গে আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়ার কোনোবিস্তারিত পড়ুন

ইউটার্ন হিরো আলমের, এবার স্বতন্ত্র নয় দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে চান

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে এবার আর স্বতন্ত্র নয়; যেকোনো রাজনৈতিক দল থেকে মনোনয়ন নেবেন। বগুড়া-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি চূড়ান্ত করেছেন। বগুড়া-৬ আসনেও অংশ নিতে পারেন। আরও দুদিন পর এ ব্যাপারে ঘোষণা দেবেন। রোববার বিকালে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে তিনি এসব তথ্য দিয়েছেন। হিরো আলম জানান, তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত একাদশ জাতীয় সংসদবিস্তারিত পড়ুন

নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রত্যেকটি নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। তাদের নির্বাচনে আসার যেমন অধিকার রয়েছে; আবার নির্বাচনে অংশ না নেওয়ারও অধিকার রয়েছে। তবে বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নির্বাচন এবং গণতন্ত্র : দক্ষিণ এশিয়ার দৃষ্টিকোণ’ শীর্ষক আইডিডিবি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য দেশের হস্তক্ষেপ উচিত নয়: প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি

বাংলাদেশের জনগণ তাদের নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবে, এক্ষেত্রে অন্য দেশের হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নির্বাচন এবং গণতন্ত্র : দক্ষিণ এশিয়ার দৃষ্টিকোণ’ শীর্ষক আইডিডিবি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গৌতম লাহিড়ী বলেন, ভারতের নির্বাচনে পরাজিত প্রার্থীরা অসন্তুষ্ট হন, কিন্তু কেউ নির্বাচন বয়কট করে না।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় তুচ্ছ ঘটনায় এক মহিলাকে পিটিয়ে জখম

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাসলিমা খাতুন (৩৮) নামের এক মহিলাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে। আহত তাসলিমা খাতুন ওই গ্রামের ইউনুচ আলীর স্ত্রী। আহত তাসলিমা খাতুন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের ইমান আলী, আশরাফ আলী, আয়শা খাতুন, শ্রাবণী দলবদ্ধ হয়ে বাড়িতে ঢুকে হামলা করে। কথা কাটাকাটির একপর্যায়ে ইমান আলী তার হাতে থাকা টর্স লাইটবিস্তারিত পড়ুন

আশাশুনির বড়দল বাজারে খাদ্যের গুণগতমান রক্ষায় দোকান পরিদর্শন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল বাজারে খাদ্যদ্রব্যের গুণগত মান রক্ষায় বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা দোকান পরিদর্শন করেন। পরিদর্শনকালে হলুদ ব্যবসায়ী রবিউল ইসলাম এর গুড়া হলুদের গুণগতমান ভালো না হওয়ায় তা বস্তাবন্দী করে কোম্পানির নিকট ফেরৎ দেয়ার জন্য ছেড়ে দেয়া হয়। অন্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য আইন ২০১৩ সম্পর্কে অবহিতবিস্তারিত পড়ুন

আশাশুনির আনুলিয়া বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচন, প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রবিবার প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এস আজিজুল হক প্রতীক বরাদ্দ করেন। আভাভাবক সদস্য সাধারণ ৪টি পদে ৮জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ১টি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে মোঃ কামরুজ্জামান পেয়েছেন ছাতা প্রতীক, মোঃ জাহাঙ্গীর আলম মোরগ প্রতীক, নওয়াব আলী গাজী ফুটবল, মোঃ ফারুকুজ্জামানবিস্তারিত পড়ুন

এশিয়ার টপ আউটস্ট্যান্ডিং উইমেন মার্কেটিয়ার গ্রামীণফোনের ফারহা

গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামানকে ‘এশিয়া’স টপ আউটস্ট্যান্ডিং উইমেন মার্কেটিয়ার অব দ্য ইয়ার’ -এর স্বীকৃতি দিয়েছে এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ)। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মার্কেটিং বা বিপণন খাতে সম্পৃক্ত এশিয়ার খ্যাতনামা ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফারহা নাজ জামানকে এ স্বীকৃতি দেয়া হয়। স্বনামধন্য গভর্নিং বডি হিসেবে এশিয়ার বিপণন খাতে উল্লেখযোগ্য অর্জনগুলোকে স্বীকৃতি দান ও পুরস্কৃত করে থাকে এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ)। নেতৃত্বদানের অনন্য দক্ষতা, অবদান ও বিপণন খাতে উদ্ভাবনেরবিস্তারিত পড়ুন

রাজনৈতিক দলগুলোকে সহনশীল হতে বললেন প্রধান বিচারপতি

দেশের সব রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের একে অপরের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে। কিন্তু প্রতিটি রাজনৈতিক দলকে একে অপরের প্রতি সহনশীল হতে হবে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে ‘মানবাধিকার সুরক্ষায় প্যানেল আইনজীবীগণের ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনেরবিস্তারিত পড়ুন