মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ সংসদ নির্বাচন : সাতক্ষীরায় জাতীয় পার্টির নির্বাচনী সভা

নিজস্ব প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা জাতীয় পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লাঙ্গলের কান্ডারী আশরাফুজ্জামান আশু জেলা প্রশাসকের কার্যালয় থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবুর নির্বাচনী অফিসে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপরে দুপুর ২ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির নেতাকর্মীর নির্বাচনী সভা কানায় কানায় ভরে উঠে।

জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লাঙ্গলের কান্ডারী আশরাফুজ্জামান আশু, আশাশুনি জাতীয় পার্টির-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এড. আলিফ হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহ.সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি এস এম মাহাবুব রহমান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন, অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, নির্বাহী সদস্য শেখ মইনুর রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের, বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চান্দু, ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল গাফফার, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কবিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক শেখ আমীর হোসেন, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য শেখ মোশফেক আহমেদ, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য আবদুল্লাহ হেল বাকি, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মো. রজব আলী প্রমুখ।

এসময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ, পৌর জাতীয় পার্টির ৯টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক ও ১৪টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জাতীয় পার্টির নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ