Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যেটা পারবো সেটাই বলবো, যেটা বলবো ইনশাল্লাহ সেটা করবো

বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করার পরে যারা সমালোচনা করেছিলেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি যেটা পারব সেটাই বলব, যেটা বলব ইনশাল্লাহ আমি সেটা করব এবং সেটা আমি করে দেখাতে পারি। সেজন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ জানাই। বুধবার (২২জুন) ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৫ জুন শনিবার বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন
পদ্মা সেতুর উদ্বোধন সফল ও বন্যা থেকে মুক্তি পেতে বিশেষ দোয়ার আহবান এমপি রবির

আগামী ২৫ জুন জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে, বন্যা থেকে মুক্তি এবং দেশের সমৃদ্ধি-শান্তি ও সামগ্রীক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ২৪জুন শুক্রবার পবিত্র জুমআ নামাজে মহান আল্লাহর দরবারে সাতক্ষীরা জেলাসহ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আমাদের সাতক্ষীরা জেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবে রুপ নিতে যাচ্ছে আগামী ২৫ জুন শনিবার।বিস্তারিত পড়ুন
পদ্মা সেতুর উদ্বোধনে দাওয়াত পেলেন বিএনপির ৭ নেতা, যা বললেন রিজভী

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র (চিঠি) পাওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র আমাদের দেয়া হয়েছে, কিন্তু আমরা তা গ্রহণ করিনি। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বুধবার (২২জুন) সময় সংবাদকে তিনি এসব কথা বলেন। এদিকে সকালে বিএনপির ৭ নেতাকে দাওয়াতের চিঠি দেওয়ার কথা জানায় সেতু কর্তৃপক্ষ। আমন্ত্রণপ্রাপ্ত বিএনপির নেতারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,বিস্তারিত পড়ুন
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। সেদিন সকাল ৮টা থেকে একযোগে কাউন্টার ও অনলাইনে বিক্রি শুরু হবে। বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার প্রমুখ। রেলমন্ত্রী বলেন, ৫ জুলাইয়ের টিকিট ১ জুলাই, ৬ জুলাইয়ের টিকিট ২ জুলাই, ৭বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রতিপক্ষের হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদরের ধুলিহরের যুগিপোতায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা মামলার আসামীরা জামিন নিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, খুন জখমসহ মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যুগিপোতা গ্রামের তফেল উদ্দীন সরদারের পুত্র নুর ইসলাম সরদার। লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা অত্র এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃতবিস্তারিত পড়ুন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবারও করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার সব সংস্থার প্রধানকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, এখন করোনার সংক্রমণ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানকে তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ উপসচিব মো. এনামুল হকের সই করা এই নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সব সংস্থা প্রধানের কাছে পাঠিয়েবিস্তারিত পড়ুন
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন ওড়িশার সাবেক মন্ত্রী দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন তিনি। নির্বাচিত হলে দ্রৌপদি হবেন ভারতের প্রথম আদিবাসী ও নারী রাষ্ট্রপতি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (২১ জুন) বিজেপির বৈঠকের পরে দলের সভাপতি জেপি নাড্ডা এনডিএ জোটের প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন। এনডিএ শরিকদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের নাম এসেছিল। শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে দ্রৌপদী মুর্মুর নাম চূড়ান্তবিস্তারিত পড়ুন
বাগেরহাটের শরণখোলার সফল খামারি মারুফা আকতার

বাগেরহাটের শরণখোলা উপজেলার এক উদ্যমী উদ্যোক্তা মারুফা আকতার। পেশায় গৃহীনি হলেও দেশের আর্থ সামাজিক উন্নয়নে গরুর খামার করে আয় করছেন লাখ লাখ টাকা। তার কাজে উৎসাহী হয়ে আত্মকর্মী হয়ে উঠছে আশেপাশের অনেকে। তিনি এখন সফল খামারি হিসেবে বেশ পরিচিত। মারুফা আকতার শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের তালুকদার বাড়ির সোহেল তালুকদারের স্ত্রী। ২০১৭ সালে গরু মোটাতাজা করণের ওপর খামার করার স্বপ্ন দেখেন। পরে কয়েকটি গরু দিয়ে খামার শুরু করেন তিনি। ধীরেবিস্তারিত পড়ুন
বুলডোজারে বিয়ে করতে এলেন বর!

এতদিন দামি গাড়ি, হেলিকপ্টার ইত্যাদি করে বিয়ে করতে যাওয়ার কথা শুনেছেন। সেই সঙ্গে পুরনোর দিনের রীতি মেনে হাতি-ঘোড়ায় চড়েও বিয়ে করতে যাওয়ার কথা এখনও শোনা যায়। কিন্তু কখনও কি শুনেছেন বুলডোজারে কথা বিয়ে করার কথা। নজিরবিহীন এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ওই প্রতিদেশের বাহরাইচ শ্রাবস্তি রোডের বাসিন্দারা এমন ঘটনার সাক্ষী থাকলেন। কনের নাম রুবিনা। সেখানকার লক্ষ্মণপুর শঙ্করপুরের বাসিন্দা। তার পরিবারও বুলডোজার দেখে তাজ্জব বনে গেছেন! বুলডোজার-সহ ওই শোভাযাত্রা দেখে হাসি চেপেবিস্তারিত পড়ুন
শিশু হত্যার দায়ে গরু গ্রেফতার!

১২ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে একটি গরুকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানের লেকস স্টেটের নিকটবর্তী একটি খামারে। জানা গেছে, ওই শিশুটিকে এমনভাবে গরুটি আক্রমণ করে যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা গরুর মালিককেও হেফাজতে রেখেছেন। হত্যার দায়ে কোনও প্রাণীকে গ্রেফতার করা এই প্রথম নয়। এর আগেও একটি বাচ্চা ভেড়াকে একই অভিযোগে গ্রেফতার করেছিল সুদানের পুলিশ। সাজা হিসাবে ভেড়াটিকে মিলিটারি ক্যাম্পে তিন বছরের জন্য রাখা হয়েছে।বিস্তারিত পড়ুন

