বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুলডোজারে বিয়ে করতে এলেন বর!

এতদিন দামি গাড়ি, হেলিকপ্টার ইত্যাদি করে বিয়ে করতে যাওয়ার কথা শুনেছেন। সেই সঙ্গে পুরনোর দিনের রীতি মেনে হাতি-ঘোড়ায় চড়েও বিয়ে করতে যাওয়ার কথা এখনও শোনা যায়। কিন্তু কখনও কি শুনেছেন বুলডোজারে কথা বিয়ে করার কথা।

নজিরবিহীন এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ওই প্রতিদেশের বাহরাইচ শ্রাবস্তি রোডের বাসিন্দারা এমন ঘটনার সাক্ষী থাকলেন।

কনের নাম রুবিনা। সেখানকার লক্ষ্মণপুর শঙ্করপুরের বাসিন্দা। তার পরিবারও বুলডোজার দেখে তাজ্জব বনে গেছেন! বুলডোজার-সহ ওই শোভাযাত্রা দেখে হাসি চেপে রাখতে পারেননি স্থানীয়রাও। অনেককে বলতে শোনা যায়, “বুলডোজার বাবা কী জয়!”
প্রসঙ্গত, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশেই তার সমর্থকেরা বুলডোজার বাবা বলে থাকেন। বাহরাইচের বিজেপি বিধায়ক অনুপমা জায়সওয়াল জানিয়েছেন, বুলডোজার সুষ্ঠু প্রশাসনের প্রতীক হয়ে উঠেছে রাজ্যে। সমস্ত সম্প্রদায়ই তা গ্রহণ করেছেন।

তবে বিজেপি বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে সরব অনেকেই। তাদের বক্তব্য, ওই বিয়েতে নিছক কৌতুকের বশে বুলডোজার ব্যবহার করা হলেও মূলত বুলডোজার হল ধ্বংসের প্রতীক। সম্প্রতি সুপ্রিম কোর্ট যোগী প্রশাসনকে সতর্ক করে দিয়ে জানিয়েছে, বেআইনিভাবে বুলডোজার নীতি প্রয়োগ করা যাবে না।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টিভি, তেলেঙ্গানা টুডে, দ্য প্রিন্ট

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা