বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিপক্ষের হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদরের ধুলিহরের যুগিপোতায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা মামলার আসামীরা জামিন নিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, খুন জখমসহ মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন যুগিপোতা গ্রামের তফেল উদ্দীন সরদারের পুত্র নুর ইসলাম সরদার।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা অত্র এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত আলাউদ্দীনের পুত্র হাফিজুল সরদার, ইব্রাহিম সরদার, আক্কেল আলীর পুত্র শওকত সরদার, সামাদ সরদারেরপুত্র সাদেক আলী সরদার,গফফারের পুত্র জসিম,শওকত সরদারের পুত্র আরিফুল ইসলাম বাবু, গোবিন্দপুর গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র রবিউল ইসলাম, মতি গাইনের পুত্র জাকির গাইন, মকবুল গাইন, বিল্লাল গাইন, আলী হোসেন গাইন, আ. খালেকের পুত্র নাইম, মৃত. হারান সরদারের পুত্র সাইদুল ইসলামসহ কতিপয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে গত ৯/০৫/২২ তারিখে আমার বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রী ছামেদা খাতুন, আমার পুত্র ইউনুচ, ইমরান, আমার চাচাতো ভাই ইবাদুল সরদার,ইউসুফ সরদার, ভাইবৌ সুলতকানা বেগম, রাফিজা বেগম, ছকিনা খাতুন, পুত্রবধু ফরিদা খাতুনকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের হামলায় আমার পরিবারের সদস্যরা এত গুরুতর আহত হয় যে, সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃক পক্ষ আমার স্ত্রী ছামেদা খাতুন, পুত্র ইউনুচ ও ইবাদুল কে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। তারা এখনো সুস্থ হতে পারেনি। এঘটনায় আমি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করি। মামলায় ৪ জন আসামী আটক হয়। পরে আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আবারে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যাচ্ছে। প্রকাশ্যে অস্ত্রে নিয়ে মহড়া দিচ্ছে। আমার ও আমার পরিবারের সদস্যদের খুন জখম করবে, আমাদের মৎস্যঘের বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা জীবনের চরম নিরাপত্তাহীতনায় ভুগছে। মামলা তুলে না নিলে পুরো পরিবারসহ কুপিয়ে হত্যাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এমনকি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করাসহ নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
তিনি জীবনের নিরাপত্তা পেতে এবং আমাদের কুপিয়ে জখমের মামলার আসামীদের গ্রেফতার পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন