Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এনইউবিটি, খুলনা-র উপ-উপাচার্য পদে অধ্যাপক ড. এটিএম জহির উদ্দিনের যোগদান

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এর অধ্যাপক ড. এটিএম জহিরউদ্দিন নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এÐ টেকনোলজি, খুলনা-র উপ-উপাচার্য পদে যোগদান করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি কর্তৃক তিনি সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক তার চূড়ান্ত অনুমোদন বর্তমানে প্রক্রিয়াধীন আছে। ড. এটিএম জহিরউদ্দিনের অধ্যাপক পদে ১৩ বছর এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় দীর্ঘ ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ডীন, বিভাগীয় প্রধান এবং খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলবিস্তারিত পড়ুন
ঈদের পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি সহস্রাধিক

ঈদের পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার সাতচল্লিশ জন। কয়েক বছরের মধ্যে এটি সর্বোচ্চ। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের অধিকাংশই মোটরসাইকেল আরোহী। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে মোটরসাইকেল চলাচলের নিয়ম না মানাই দুর্ঘটনার কারণ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুইবাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তপন মজুমদার নামে এক ব্যক্তি। তাকে শনিবার (০৭ মে) সকালে আনা হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করায় বাবাকে হারিয়ে থামছে না ছেলের আহাজারি। সিরাজগঞ্জের আজিম শেখ।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ধর্ষণ মামলার আসামিসহ ২ ব্যক্তি আটক

কলারোয়ায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদের একজন শিশু ধর্ষণ মামলার আসামি ও অপরজন ৩ বছরের জিআর সাজাপ্রাপ্ত ওয়ান্টভূক্ত আসামি। থানা সূত্র জানায়, বৃহষ্পতিবার রাতে পৌরসভাধীন মুরারিকাটি থেকে মৃত সামসের আলী দালালের পুত্র শিশু ধর্ষণ মামলার আসামি ওবায়দুল্লাহ হোসেন (৪০) ও উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা থেকে মৃত কওছার আলীর পুত্র ৩ বছরের জিআর সাজাপ্রাপ্ত ওয়ান্টভূক্ত আসামি লিটন হোসেনকে পুলিশ আটক করে। শুক্রবার (৬ মে) তাদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আম বাজারের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় আম বাজারের ক্রয়-বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ মে) বেলা ১১টার দেক উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা বাজারে আনুষ্ঠানিকভাবে আম বাজারের ক্রয় ও বিক্রয়ের উদ্বোধনের করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন আম চাষী, আম ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা। উল্লেখ্য, সারা দেশের মধ্যে সাতক্ষীরাঞ্চলের ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে। জেলার মধ্যে কলারোয়া উপজেলার আম প্রসিদ্ধ। এখানকার আম বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভোমরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচার চায়লেন ৯জন মেম্বর!

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে সদরের ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাইল গাজীর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরে প্রতিকার ও কঠিন শাস্তির দাবী জানালেন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা ভোমরা ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য। শুক্রবার (৬ মে) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে যান এবং পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। সেই সাথেবিস্তারিত পড়ুন
ওমরাহ করা যাবে ৩১ মে পর্যন্ত

সৌদি আরব ছাড়া চলতি মৌসুমে অন্য কোনো দেশ থেকে আসা মুসল্লিদের জন্য ওমরাহ করার শেষ তারিখ ৩১ মে। সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সাওয়াল মাসের ৩০ তারিখ পর্যন্ত এ মৌসুমে ওমরাহ পালনকারীদের জন্য অনুমতি দেওয়া হয়েছে। খবর আরব নিউজের। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ সাওয়াল পর্যন্ত ওমরাহর ভিসার জন্য আবেদন করা যাবে। এ জন্য নির্ধারিত অনলাইন প্লাটফর্মে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। করোনার কারণে গত দুই বছরবিস্তারিত পড়ুন
এশিয়ার বৃহৎ ঝিনুকের আদলে কক্সবাজারের সমুদ্র সৈকতের রেলস্টেশন

কক্সবাজারের সমুদ্র সৈকতের কাছাকাছি তৈরি হচ্ছে দেশের বৃহৎ ও দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন। অনেকটা ঝিনুকের আদলে হবে স্টেশনটি। এটিকে বলা হচ্ছে, এশিয়ার বৃহৎ রেলস্টেশনের একটি। ইতোমধ্যে শেষ হয়েছে ভবনটির মূল কাঠামোর নির্মাণকাজ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রেল চলাচলের লক্ষ্য সংশ্লিষ্টদের। শুভ্র সাদা বিশাল আকৃতির এক ঝিনুক। এর ভেতরে আসা যাওয়া করছে ট্রেন। এমন দৃশ্য বাস্তব হতে চলেছে সৈকত শহর কক্সবাজারে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে ৩ কিলোমিটার দূরে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনবিস্তারিত পড়ুন
দাম বাড়লো ভোজ্যতেলের, তবু যেনো মিলছে না বাজারে

লিটারে ৪৪ টাকা দাম বাড়ানোর পরও ভোজ্যতেল শূন্য দেশের বাজার। তাই ক্রেতাদের অভিযোগ, ভোক্তাদের স্বার্থ দেখার কেউ নেই। বৃহস্পতিবার (৫) আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে। দেশের ইতিহাসে এবার সর্বোচ্চ প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিনের দাম ১৯৮ টাকা নির্ধারণ করল সরকার। এ ছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮৫ টাকা এবং পাম সুপার তেলের দাম ১৭২ টাকা নির্ধারণ করেছে সরকার।বিস্তারিত পড়ুন
পদোন্নতিবঞ্চিত হওয়ার পর নতুন করে তিরস্কারসূচক লঘুদণ্ড ম্যাজিস্ট্রেট সারওয়ারের

র্যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালে বিভিন্ন প্রশংসাসূচক কাজ করে দেশব্যাপী আলোচনায় আসা মো. সারওয়ার আলম এবার শাস্তি পেয়েছেন। যদিও সেটি তিরস্কার সূচক লঘুদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তিনি পদোন্নতিবঞ্চিত হয়েছিলেন। গত বছরের ৭ মার্চ প্রশাসনের ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপ-সচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতি বঞ্চিত হন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ারবিস্তারিত পড়ুন
পাশ্ববর্তী দেশসহ অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে : ওবায়দুল কাদের

পাশ্ববর্তী দেশসহ অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়ছে। তেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোন আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে। শুক্রবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ঢাকা-নারায়ণগঞ্জবিস্তারিত পড়ুন

