শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনইউবিটি, খুলনা-র উপ-উপাচার্য পদে অধ্যাপক ড. এটিএম জহির উদ্দিনের যোগদান

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এর অধ্যাপক ড. এটিএম জহিরউদ্দিন নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এÐ টেকনোলজি, খুলনা-র উপ-উপাচার্য পদে যোগদান করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি কর্তৃক তিনি সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক তার চূড়ান্ত অনুমোদন বর্তমানে প্রক্রিয়াধীন আছে।

ড. এটিএম জহিরউদ্দিনের অধ্যাপক পদে ১৩ বছর এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় দীর্ঘ ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ডীন, বিভাগীয় প্রধান এবং খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল ও অন্যান্য কমিটির সদস্য হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ড. এটিএম জহিরউদ্দিন অস্ট্রেলিয়ার দ্যা ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। পরবর্তীতে তিনি জার্মানির গোটিনগেন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং একাডেমিক এবং যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসাবে কাজ করেছেন। তিনি ২৫টির ও অধিক গবেষণা প্রবন্ধ ও বইয়ের লেখক।

ড. এটিএম জহিরউদ্দিন উপ-উপাচার্য পদে যোগদান করায় তাকে নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজির সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির ভাইস চেয়ারম্যান ও নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ উপ-উপাচার্য হিসাবে যোগদান করায় ড. এটিএম জহির উদ্দিন কে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তার পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে তিনি নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উত্তরোত্তর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ