Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চীনে ‘করোনার থাবায়’ এশিয়ান গেমস স্থগিত

চীনে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এশিয়ান গেমস ২০২২ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে আয়োজকরা। খবর এএফপির। শুক্রবার (৬ মে) আয়োজকদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। তবে এশিয়ান গেমস স্থগিতের বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। আগামী সেপ্টেম্বরে হাংঝুতে এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার এক খবরে বলা হয়েছে, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এক বিবৃতিতে বলেছে, আগামী ১০-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসের আসরটি স্থগিত ঘোষণা করছে।বিস্তারিত পড়ুন
মরিয়াম নওয়াজের গণসংযোগ শুরু

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সহসভাপতি মরিয়াম নওয়াজ গণসংযোগ শুরু করছেন। আগামী নির্বাচন কেন্দ্র করে গণসংযোগের অংশ হিসেবে সাতটি বড় সমাবেশ করবেন তিনি। পিএমএল-এনের প্রকাশ করা সমাবেশগুলোর সর্বশেষ পরিকল্পনা অনুসারে— মরিয়ামের প্রথম জনসভা আজ অ্যাটকে হওয়ার কথা রয়েছে, ৭ মে বিশাম শাংলায়, ১১ মে সোয়াবি, ১৫ মে গুজরাট, ২০ মে সারগোধা, ২৩ মে ওকারাতে এবং ২৮ মে বাহাওয়ালপুরে করবেন। খবর পাকিস্তান ট্রিবিউন। তবে এসব পরিকল্পনায় কিছুটা পরিবর্তিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বিস্তারিত পড়ুন
রাতে বাঘের হানা, আতঙ্কে গ্রামবাসী

বাগেরহাটের শরণখোলার খেজুরবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার রাতে আবারও সুন্দরবনের একটি রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) হানা দিয়েছে। লোকজনকে বাঘের হাত থেকে রক্ষা করতে বনরক্ষীদের একটি দল গ্রামবাসীকে সঙ্গে নিয়ে টহল দিচ্ছে। ভোলা নদী ভরাট হওয়ার কারণে গত এক মাস ধরে বাঘ লোকালয়ে ডুকে পড়ার খবর পাওয়া যাচ্ছে। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। উপজেলার ধানসাগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আবুল হোসেন খান জানান, সুন্দরবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সীমান্ত সম্প্রীতি সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

কলারোয়ায় সীমান্ত সম্প্রীতি সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের কেসিসি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদের পরদিন বুধবার বিকেলে নানান আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল। উদ্বোধন ঘোষণা করেন জাতীয় পর্যায়ের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী। চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেনের সভাপতিত্বে ও সীমান্ত সম্প্রীতি সংঘের সাধারণ সম্পাদক তৈমুর রহমান মৃধার পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মশিয়ার রহমান, শিক্ষক হাসান আবুবিস্তারিত পড়ুন
সেতুর ওপর বসতঘর!

দেখে অবাক হতে পারেন যে কেউ! কিন্তু ঘটনা তাই। চলাচলের জন্য নিমার্ণ করা সেতুতে করা হয়েছে ঘর! আর পথচারী মানুষজন যাচ্ছে সেতুর নীচ দিয়ে হেঁটে। এমন একটি সেতুতে তিন বছর ধরে ঘর তৈরি করে বসবাস করছেন স্থানীয় জলমহালের লোকজন। নেত্রকোণার খালিয়াজুরী হাওরাঞ্চলের চাকুয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের এমন ঘর তৈরি করা হয়েছে। সেতুটি নির্মাণ করা হয়েছিল বছর ছয় আগে। কিন্তু যে উদ্দেশ্যে সেতু নির্মাণ করা হয়েছে তা আর সফল হয়নি। নির্মাণের পরবিস্তারিত পড়ুন
জামাতের সঙ্গে বিএনপির আদর্শিক সম্পর্ক নেই, ২০ দলের অংশীদার ছিল-আছে

হরতাল, অবরোধে ব্যর্থতার অভিজ্ঞতা থেকে বিএনপি এবার ভাবছে আন্দোলনের নয়া কৌশল। চূড়ান্ত হয়নি ঐক্যের বিষয়টি। জামায়াত ইস্যুতে এখনো কৌশলী। এখনো আলোচনার টেবিলে সরকারবিরোধী সমমনা দলগুলো নিয়ে বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলন প্রক্রিয়া। হরতাল-অবরোধের মতো কর্মসূচি নিয়ে অতীত অভিজ্ঞতা খারাপ হওয়ায় এবার আন্দোলনের রূপরেখা নিয়ে কোনো মন্তব্য করেনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত ইস্যুতেও কৌশলী জবাব তার। সরকারবিরোধী আন্দোলনের তোড়জোড় চলছে বিএনপিতে। বেশকিছু ডান ও বাম ঘরানার রাজনৈতিক দলের সঙ্গে কয়েক মাসবিস্তারিত পড়ুন
জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে : ওবায়দুল কাদের

এবারের ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (০২ মে) সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে। জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে। সেতুমন্ত্রী বলেন, ঈদের আগেবিস্তারিত পড়ুন
ইঞ্জিনিয়ার যখন ছিনতাইকারী, টার্গেট রিকশা আরোহী

মোটরসাইকেলে রাজধানী চষে বেড়ান তারা। খুঁজতে থাকেন টার্গেট। মূল টার্গেট সঙ্গে ব্যাগ থাকা রিকশা আরোহী। আচমকা ব্যাগ টান দিয়ে পালিয়ে যান। পুলিশের চোখে মোটরসাইকেল চালক পাইলট আর ব্যাগ টান দেওয়া ব্যক্তি ঈগল। দুই চাকার মোটরসাইকেল বাহনটিই তাদের মূল অস্ত্র। বাইকে চড়ে রাজধানীর অলিগলি চষে বেড়ান তারা। খুঁজতে থাকে টার্গেট। সঙ্গে ব্যাগ থাকা রিকশা আরোহী দেখলেই টান মারেন আচমকা। ছিনতাই এদের মূল পেশা। রোববার (০১ মে) মগবাজার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে চারবিস্তারিত পড়ুন
বিভিন্ন দেশে দেশে ঈদ উৎসব

করোনাকাল কাটিয়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বিধিনিষেধ না থাকায় এবার ঈদের জামাতে শামিল হন সর্বস্তরের মানুষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও ঈদ আনন্দে মাতোয়ারা হন প্রবাসী বাংলাদেশিরা। করোনার বিধিনিষেধ কাটিয়ে দীর্ঘদিন পর যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায়। প্রায় দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এবার দেশটির বিভিন্ন মসজিদে ঈদের জামাতে শামিল হন সর্বস্তরের মানুষ। দেশটিরবিস্তারিত পড়ুন
সৌদিআরবের সঙ্গে মিল রেখে দেশের কিছু জায়গায় ঈদ উদ্যাপিত

সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে সোমবার (০২ মে) দেশের কিছু কিছু জায়গায় উদ্যাপিত হয়েছে ঈদুল ফিতর। রাজধানী পান্থপথে একটি কনভেনশন সেন্টারে, চাঁদপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, মৌলভীবাজার ও বরিশালের কয়েকটি স্থানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল ফিতর মঙ্গলবার (৩ মে) নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় সোমবার (০২ মে) উদ্যাপিত হয়েছে ঈদ। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদ জামাতেবিস্তারিত পড়ুন

