Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নদীর মাঝে বসানো খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা

পদ্মা সেতু নয় ঈদ যাত্রায় এবার বিদ্যুতের খুঁটির সঙ্গে ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙ্গে গেছে। ফেরির যাত্রীরা জানায়, রোববার রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে ফেরি ফরিদপুর। পদ্মা সেতুর নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ফেরিটির। এতে ওই ফেরির ঢাকনার কাছে থাকার একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙ্গে যায়। তখন আতঙ্কবিস্তারিত পড়ুন
‘শেষ বাসটি চলে যাওয়ার পরপরই রাশিয়ার হামলা শুরু’

ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল থেকে রোববার অনেক বেসামরিক লোক নিরাপদে বের হয়ে যান। আহত, নারী ও শিশুরা যেন নির্বিঘ্নে আজভস্টাল ছাড়তে পারেন সেজন্য হামলা বন্ধ ছিল। জাতিসংঘ, রেডক্রস ও দুই দেশের সেনাদের সহায়তায় বাসের মাধ্যমে বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়া হয়। তবে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার ডেনিস শেলগা জানিয়েছেন, বেসামরিক লোকদের বহনকারী বাস আজভস্টাল ছাড়ার সঙ্গে সঙ্গে সেখানে গোলাবর্ষণ শুরু করে দেয় রুশ বাহিনী। এ ব্যাপারে ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারেবিস্তারিত পড়ুন
রাশিয়ার দুই জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

ইউক্রেনের সেনাবাহিনী প্রধান জানিয়েছেন, ড্রোন হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। সেনাপ্রধান চিফ অব জেনারেল স্টাফ ভেলারি জুলুঝিনি এমন দাবি করে বলেন, রাশিয়ার দুটি র্যাপ্টোর ক্লাস জাহাজ আজ (সোমবার) ভোরে স্ন্যাক আইল্যান্ডের কাছে ধ্বংস করা হয়েছে। এই ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো। ইউক্রেনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কৃষ্ণ সাগরে টহলরত রাশিয়ার দুটি টহল জাহাজ লক্ষ্যবিস্তারিত পড়ুন
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে আট জন নিহত হয়েছেন। রোববার মস্কো বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, দোনেৎস্কের লাইমান শহরে রুশ বাহিনীর গোলাগুলিতে চারজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের মধ্যে একজন পরে মারা গেছেন। অন্য একজন গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের দ্বিতীয়বিস্তারিত পড়ুন
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : মণিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণলের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন- জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুতায়ন, রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। করোনার প্রভাবে উন্নয়ন কার্য কিছুটা বাধাগ্রস্থ হলেও বর্তমান শেখ হাসিনার প্রচেষ্ঠায় তার পুষিয়ে সম্ভব হয়েছে। দেশের সার্বিক উন্নয়ন অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে। রোববার (০১ মে-২০২২) বিকেলে মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ শহীদ

সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশাল জামাতে নামাজ আদায়ের জন্য সাধারণ মুসল্লিরা অপেক্ষায় আছেন। সকাল ৯টা ঈদের জামাতে ইমামতি করবে মৌলানা শাসসুল হক কাছেমী। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদগাহ মাঠজুড়ে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতি দেখতে সোমবার সকালে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসকবিস্তারিত পড়ুন
মণিরামপুরে সার্জেন্ট সেজে প্রতারণা, যুবক ধরা

যশোরের মণিরামপুরে সার্জেন্ট সেজে রাস্তায় দাঁড়িয়ে মোটরসাইকেল চালকদের সাথে প্রতারণা করার সময় হাতেনাতে এক যুবককে ধরে পুলিশ দিয়েছেন জনগণ। রবিবার (১ মে-২০২২) সকালে মণিরামপুর-নওয়াপাড়া সড়কের হাজিরহাট স্লুইসগেটে দাঁড়িয়ে মোটরসাইকেল চালকদের আটকিয়ে সার্জেন্ট সেজে কাগজপত্র দেখার নামে টাকা আদায় করছিলেন মনিরুজ্জামান মনির নামের ওই যুবক। এ সময় মোটরসাইকেল চালক এক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তিনি। পরে তাকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। এ ঘটনায় আটক যুবকেরবিস্তারিত পড়ুন
ঈদ মঙ্গলবার

মঙ্গলবার (৩ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশের আকাশে রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার (১ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এবার মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসেরবিস্তারিত পড়ুন
শার্শার নাভারণ ডিগ্রী কলেজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শার্শা উপজেলার ঐতিহ্যবাহী নাভারন ডিগ্রী কলেজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নাভারন ডিগ্রী কলেজের নিজস্ব হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য ডা: আব্দুল মতালেব, অবসরপ্রাপ্ত অধ্যাপক খবির আহমেদ খান, অবসর প্রাপ্তবিস্তারিত পড়ুন
কলারোয়া ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নে ইফতার মাহফিল ও নব গঠিত কমিটির শপথ গ্রহন

কলারোয়ায় ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও নব গঠিত কার্যনির্বাহী কমিটি শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ রমজান (১ মে) বিকালে সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মীর সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংকার আলহাজ্ব আব্দুর রহিম,বিস্তারিত পড়ুন

