Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভারতের প্রথম ইঞ্জিনিয়ার সেনাপ্রধান মনোজ পাণ্ডে

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত। দেশের প্রথম ইঞ্জিনিয়ার সেনাপ্রধান হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন মনোজ পান্ডে। খবর পিটিআই ও হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়, দীর্ঘ ৩৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত জেনারেল পাণ্ডে। ইস্টার্ন কমান্ড, আন্দামান সহ একাধিক কমান্ডে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। মনোজ পাণ্ডে ১৯৮২ সালে সেনার ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট বম্বে স্যাপারসে যোগ দিয়েছিলেন। এরপর বিভিন্ন সময়ে দেশের পশ্চিম সীমান্তে, জম্ম-কাশ্মীর সীমান্তেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ১৮ লাখ টাকা

ঈদযাত্রার গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে সেতু দিয়ে পারাপার হয়েছে ৪২ হাজার ১৯৯টি যানবাহন। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি। সরেজমিন দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছুটা ভিন্ন চিত্র। শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি ও রসুলপুরবিস্তারিত পড়ুন
ঈদযাত্রা: মহাসড়কে সক্রিয় ছিনতাইকারীরা, গ্রেফতার ৪১

ঈদযাত্রায় ঘরমুখী মানুষ আর মহাসড়কের যানবাহনকে টার্গেট করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সক্রিয় ৭০টির বেশি চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্র। ছদ্মবেশে ছিনতাই আর দেশীয় অস্ত্র দেখিয়ে আদায় করছে চাঁদা। এমন অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র, ৫১টি মোবাইলসহ ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। নাড়ির টানে বাড়ির পথে লাখো মানুষ। লক্ষ্য একটাই, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। র্যাবের দাবি এই সুযোগকেই কাজে লাগাচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী আর চাঁদাবাজচক্র। সন্ধ্যারবিস্তারিত পড়ুন
বাবাকে প্রথমবার গর্বিত করলেন দেব

টালিউডের আলোচিত জুটি দেব-রুক্মিণী। ২০১৭ সালে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ সিনেমায় অভিনয় করে টালিউডে পা রেখেছিলেন রুক্মিণী। এরপর একে একে ৬টি সিনেমা করে ভক্তদের অন্যতম প্রিয় জুটিতে পরিণত হন দেব-রুক্মিণী। দেব-রুক্মিণী স্ক্রিনে থাকা মানেই সিনেমা সুপারহিট। শুক্রবারই বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘কিশমিশ’। আর মুক্তির দিনই হাউজফুল। দেব সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করে জানান, ৮২১টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে নবীনা সিনেমা হলের। এই সিনেমা হলটি বহুদিন ধরেই ধুঁকছে। সেই সিনেমা হলের হাউজফুলবিস্তারিত পড়ুন
পার্লামেন্টে পর্নো দেখার অভিযোগে ব্রিটিশ এমপি বরখাস্ত

যুক্তরাজ্যের পার্লামেন্টে নারী সহকর্মীদের পাশে বসে পর্নো দেখার অভিযোগে দল থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন এক ব্রিটিশ সংসদ সদস্য (এমপি)। এ বিষয়ে তদন্ত শুরু হলেও এখনই পদত্যাগ করতে নারাজ নিল প্যারিশ নামে ওই নেতা। তার দাবি, তিনি ‘ভুল করে’ পর্নো ওয়েবসাইট খুলে থাকতে পারেন। খবর বিবিসির। সম্প্রতি যুক্তরাজ্যের দুই নারী এমপি অভিযোগ করেন, তারা নিল প্যারিশকে হাউজ অব কমনসে (ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ) তাদের পাশে বসে মোবাইলে পর্নো দেখতে দেখেছেন। এ খবর ছড়িয়েবিস্তারিত পড়ুন
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে মন্ত্রিবর্গের শোক

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ মবিস্তারিত পড়ুন
চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

মারা গেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি শুক্রবার দিবাগত রাত (৩০ এপ্রিল) সাড়ে ১২টায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর নিশ্চিত করেছ হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ জানান, রাত সাড়ে ১২ টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যুকালে আবদুল মুহিতের বয়স হয়েছিল ৮৮ বছর। আবুল মাল আব্দুল মুহিত একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

পারিবারিক কলহে সাতক্ষীরায় কাথন্ডায় এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় মামলা নিতে গড়িমসি করার অভিযোগ উঠেছে সদর থানা পুলিশের বিরুদ্ধে। শুক্রবার সকালে গৃহবধুকে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যার প্রচারণা দেয় তার শশুর বাড়ির লোকজন। মৃত্যুবরণকারি গৃহবধুর নাম সুমি খাতুন (২৩)। তিনি সদর উপজেলার কাথন্ডা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী ও তেতুলতলা গ্রামের শফিকুল ইসলামের একমাত্র মেয়ে। তাদের ৪ বছর বয়সী জান্নাত নামের একটি মেয়ে রয়েছে। সুমি খাতুনের পিতা শফিকুলবিস্তারিত পড়ুন
৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেয়া হবে জুনে

৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনা টিকা আগামি জুনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে। তাদের ফাইজারের বিশেষ টিকা দেওয়া হবে। শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্রসেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলে, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি। ৩০ লাখ টিকা এরই মধ্যে এসেছে। মা-বাবাদের বলবো ৫ থেকে ১২ বছরেরবিস্তারিত পড়ুন
আরো ৩০ লাখ ডোজ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র

ভালোবাসার নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের জন্য করোনাভাইরাস প্রতিরোধী আরো ৩০ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নতুন ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছালে যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে প্রাপ্ত টিকার মোট সংখ্যা হবে ৬ কোটি ৪০ লাখ ডোজে। দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই চালানে ফাইজার টিকায় ‘রেডি-টু-গো’ নামে নতুন একটি ফর্মুলা ব্যবহার করা হয়েছে। ফলে এটিবিস্তারিত পড়ুন

