বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবাকে প্রথমবার গর্বিত করলেন দেব

টালিউডের আলোচিত জুটি দেব-রুক্মিণী। ২০১৭ সালে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ সিনেমায় অভিনয় করে টালিউডে পা রেখেছিলেন রুক্মিণী। এরপর একে একে ৬টি সিনেমা করে ভক্তদের অন্যতম প্রিয় জুটিতে পরিণত হন দেব-রুক্মিণী। দেব-রুক্মিণী স্ক্রিনে থাকা মানেই সিনেমা সুপারহিট।

শুক্রবারই বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘কিশমিশ’। আর মুক্তির দিনই হাউজফুল। দেব সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করে জানান, ৮২১টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে নবীনা সিনেমা হলের। এই সিনেমা হলটি বহুদিন ধরেই ধুঁকছে। সেই সিনেমা হলের হাউজফুল হওয়া নিঃসন্দেহে একটি বড় পাওনা।

কিশমিশ নিয়ে দেব তার অফিশিয়াল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন: “আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি, প্রতিটি সিনেমার মতো আজও আমার বাবা এবং আমার পরিবার এসেছিল কিশমিশ সিনেমাটি দেখতে। সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা। সব শেষে যখন বাড়ি ফিরলাম, তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছে: ‘Kishmish Super duper Hetes’।”

দেব আরও লিখেছেন: ‘আজ যেন মনে হলো বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম, কিশমিশ আপনাদের কতটা ভালো লাগবে, তা আমার জানা নেই; কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে কিশমিশের মতো মিষ্টি হয়ে থাকবে সারা জীবন। সিনেমার ভাষায় আজ যেন অস্কার পেলাম।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার