বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ওয়াস সেবা নিশ্চিতকরণে অবহিতকরণ সভা

হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) আয়োজনে দরিদ্র সহায়ক কৌশলপত্র অনুযায়ি অতি দরিদ্রদের মাঝে ওয়াস সেবা নিশ্চিতকরণ বিষয়ক এলজিআই প্রতিনিধি, ওয়াস এসোসিয়েশন ও কনজুমার গ্রূপ প্রতিনিধিদের সাথে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯এপ্রিল) কলারোয়া পৌরসভা হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। আশা’র জেলা ব্যবস্থাপক আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র জি.এম শফিউল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, কাউন্সিলরবিস্তারিত পড়ুন

বিকেলেই খালি করার নির্দেশ

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষনা

শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ এপ্রিল) থেকে আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে। এছাড়া আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদেরবিস্তারিত পড়ুন

সুরাইয়া বিকেএসপি চান্স পাওয়ায় ইন্টারন্যাশনাল ইয়ুথ চেন্স মেকার সাতক্ষীরা’র ফুলের শুভেচ্ছা

সাতক্ষীরা শ্যামনগরের সুরাইয়া পারভিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ভর্তির সুযোগ পাওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেন্স মেকার সাতক্ষীরা জেলা শাখা। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সুরাইয়া পারভীন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেন্স মেকার সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম অন্তর। এসময় উপস্থিত ছিলেন সুরাইয়া পারভীনের বড় বোন সুমাইয়া পারভীন, মোমিনুর রহমান, রায়সুল ইসলাম, হৃদয় মন্ডল, তারিশা তাসমিন, সাদিয়া সুলতানা, ফরহাদ, তামিম, মুসতিন, সাংবাদিকবিস্তারিত পড়ুন

রাতের সংঘর্ষের জেরে ঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ী ফের সংঘর্ষ

রাজধানীর নীলক্ষেত মোড়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। সোমবার রাতের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। ঘটনাস্থলে ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়ছেন। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ করছেন। অন্যদিকে ঢাকা কলেজের ভবনের ছাদ থেকে নিউমার্কেটের দিকে ইটপাটকেল ছুড়তেও দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়া ছাত্রদের মধ্যে অনেককেবিস্তারিত পড়ুন

ঢাকা কলেজের ঈদের ছুটি শুরু: শিক্ষামন্ত্রী

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় একদিন আগেই কলেজের ঈদের ছুটি শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী বলেন, ‘সংঘর্ষের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা প্রায়ই দেখি ঢাকা কলেজের শিক্ষার্থী ও আশপাশের ব্যবসায়ীদের মধ্যে নানান বিষয়ে নানান রকম বাগবিতণ্ডা হয়। সেই বাগবিতণ্ডা অনেক সময় সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় আমাদের কয়েকজন শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

আ.লীগ দেশে একদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা গণতন্ত্র হত্যা করে, মানুষ গুম করে সেই দানবীয় শক্তিকে পরাজিত করতে হবে। যারা দেশ ও গণতন্ত্র ধ্বংস করেছে তারাই আমাদের শত্রু। আমাদের সবার এই শত্রুকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রুখে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে দায়িত্ববান হয়ে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যাতে এই দানবীয় শক্তি নির্মূল করা যায়। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন

সংঘর্ষের ঘটনায় দায়ীদের আইনের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিগগির পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন মন্ত্রী। মঙ্গলবার (১৯ এপ্রিল) সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। নিউমার্কেটের সংঘর্ষের বিষয়ে মন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন

এবার ৫৯ সোনার বারসহ মার্কিন পাসপোর্টধারী নারী প্রবাসী আটক

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি সোনাসহ এক মার্কিন পাসপোর্টধারী নারী প্রবাসীকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর। আটক নারীর নাম মাহানাজ চৌধুরী। তিনি দুবাই ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন। সানোয়ারুল কবির জানান, এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হওয়ার খবর ছিল। এর পরবিস্তারিত পড়ুন

পাকিস্তানের ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ

পাকিস্তানের ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতা প্রকাশ করায় মঙ্গলবার সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রিদের শপথ পড়ান। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় পাকিস্তানের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রিদের শপথ পড়াতে অপারগতা জানানোর পর শপথগ্রহণ একদিন পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার ৩০ জন ফেডারেল মন্ত্রী, চারজন রাজ্যমন্ত্রী ও তিনজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা শপথ নেন। এদের মধ্যে ১৪ জনবিস্তারিত পড়ুন

ঢাকা কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। এরই মধ্যে দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এসময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। লেখক ভট্টাচার্য ঢাকা কলেজে পৌঁছালে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এসময় শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজ সারাজীবন কেন্দ্রীয় ছাত্রলীগকে প্রটোকল দিয়ে আসছে অথচ ঢাকা কলেজকে বারবার অবমূল্যায়ন করা হয়েছে। আজ ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি থাকলে এ পরিস্থিতি তৈরি হতো না। পরে ঢাকাবিস্তারিত পড়ুন