বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ৫৯ সোনার বারসহ মার্কিন পাসপোর্টধারী নারী প্রবাসী আটক

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি সোনাসহ এক মার্কিন পাসপোর্টধারী নারী প্রবাসীকে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট তাদের গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর।

আটক নারীর নাম মাহানাজ চৌধুরী। তিনি দুবাই ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন।

সানোয়ারুল কবির জানান, এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হওয়ার খবর ছিল। এর পর পুরো বিমানবন্দরজুড়ে কঠোর নজরদারি নেওয়া হয়। এর পর যাত্রী মাহানাজ এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ যোগে সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে তাকে শনাক্ত করা হয়। এর পর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে সব কিছু অস্বীকার করেন।

সানোয়ারুল কবীর আরও জানান, এসময় যাত্রী মাহানাজ চৌধুরীর কাছ থেকে ৫৯ পিস সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে যাত্রীকে আটক করা হয়। আটক সোনার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টম আইনে দুটি মামলা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী