বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা কলেজের ঈদের ছুটি শুরু: শিক্ষামন্ত্রী

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় একদিন আগেই কলেজের ঈদের ছুটি শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘সংঘর্ষের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা প্রায়ই দেখি ঢাকা কলেজের শিক্ষার্থী ও আশপাশের ব্যবসায়ীদের মধ্যে নানান বিষয়ে নানান রকম বাগবিতণ্ডা হয়। সেই বাগবিতণ্ডা অনেক সময় সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার বিষয়গুলো আমরা দেখছি।’

তিনি বলেন, ‘যেহেতু সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ তারিখ (২০ এপ্রিল) ক্লাস শেষে বন্ধ হওয়ার কথা রয়েছে, ঢাকা কলেজে আজও যেহেতু ক্লাসের কোনো পরিবেশ নেই; কাজেই আজ থেকেই সেখানে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। ঈদের ছুটিতে সবাই বাড়ি চলে যাবে। আশা করছি হলগুলো সব বন্ধ থাকবে।’

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ সকাল থেকে যদি ((ঘটনাস্থলে) থাকতো তাহলে হয়তো (পরিস্থিতি) আরেকটু ভালো হতে পারতো। তবে তারাও চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে। আমি বলবো পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষকে একটু শান্ত হতে হবে’, যোগ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানানভাবে উসকানি দিয়ে, বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পরিস্থিতিকে খারাপ করার একটা অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমি শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রমিক ভাইদের অনুরোধ করবো কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য। যেহেতু রোজার দিন তাই সবাই শান্ত হয়ে পরিস্থিতি শান্ত করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘পুরো বিষয়টি দেখার জন্য গতকাল রাত থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক যুক্ত রয়েছেন। আমরাও বিষয়গুলো দেখছি। আমি সকাল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও কমিশনার মহোদয়ের সঙ্গে বারবার কথা বলছি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে বারবার কথা বলেছি। পাশাপাশি আমাদের ছাত্রনেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। আশা করছি পরিস্থিতি দ্রুতই শান্ত হয়ে আসবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকেই ধৈর্য ধরতে হবে।’

এসময় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, নৌ পুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

সোমবার (১৮ এপ্রিল) দিনগত মধ্যরাত থেকে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে রাতে পরিস্থিতি শান্ত হলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের ঘটনায় ইট-পাটকেলের আঘাতে আহত অবস্থায় ২২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের কারণে আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ আছে নিউমার্কেট এলাকার অন্তত ২০টি মার্কেটের দোকানপাট।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ কেনাকাটার ভর মৌসুমে এমন ঘটনা দুঃখজনক। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে তাদের ক্ষতি শত কোটি টাকা ছাড়াবে বলে আশঙ্কা করছেন।

একই রকম সংবাদ সমূহ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী