বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আলিয়াকে কোলে নিয়ে দৌড়ে ঘরে ঢুকলেন রণবীর

আলিয়া ভাটের স্কুলজীবনের ক্রাশ রণবীর কাপুর। সিনেমার পর্দার যে নায়ককে দেখে একদিন প্রেমে হাবুডুবু খেয়েছিলেন আলিয়া। বাস্তবেও তার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। এবার বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রণবীরের বান্দ্রার বাড়িতে সাত পাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া। ‘রালিয়ার’ বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাতেগোনা কয়েকজন অতিথি নিয়ে বিয়ের আয়জন সেরেছেন। বিকেলে বিয়ের পর্ব মেটার পর বাড়ির ছাদে গিয়ে ফটোশুট করেন তারকা দম্পতি। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জনসমক্ষে এলেন রণবীর কাপুর ওবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ, ২ যুবক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহর এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আধিপত্য বিস্তার ও পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন-জীবন হোসেন (১৯) ও আক্তার হোসেন (২০)। এ ঘটনায় সাব্বির হোসেন ও সোহাগ নামে দুইজন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের থানা সড়কের চৌগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও এতিম খানার সামনে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকেবিস্তারিত পড়ুন

বৈশাখী উৎসব বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির গৌরবময় উত্তরাধিকার: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বৈশাখী উৎসব বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির গৌরবময় উত্তরাধিকার। একে ঘিরে জাতি-ধর্ম-বর্ণ কিংবা ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মধ্যে এক ধরনের সম্মিলন ও ঐক্য গড়ে ওঠে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ‘বৈশাখী মেলা-১৪২৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

কেশবপুরে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪২৯ উপলক্ষে ১৪ এপ্রিল সকালে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, শিশু একাডেমীর শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঋতুরাজ সরকার,বিস্তারিত পড়ুন

মণিরামপুরের পারখাজুরা বাঁওড়ে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন

যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা বাঁওড়ে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ ছাড়া উদ্বোধন ও ইফতার মাহফিল হয়েছে। বৃহস্পতিবার (পহেলা বৈশাখ-১৪২৯) বিকালে এ উপলক্ষে বাঁওড় পাড়ের নলতা খেয়াঘাটে বাঁওড় ইজারা গ্রহণকারি হাকিমপুর পারখাজুরা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রথমে আলোচনা, দোয়া, বাঁওড়ে পোনা মাছ ছাড়া কর্মসুচীর উদ্বোধন ও শেষে ইফতার মাহফিল হয়। এসময় উপজেলার মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, সজীব-ওয়াজেদ জয় পরিষদের সভাপতিবিস্তারিত পড়ুন

কেশবপুর এতিমখানায় ইফতার মাহফিল

যশোরের কেশবপুর শিশু সদন এতিম খানায় ১৪ এপ্রিল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, কেশবপুরের সন্তান ডা. হাসনাত আনোয়ার ও উপজেলা প্রেসক্লাবের সদস্য ছাত্রলীগ নেতা ফয়সাল হোসেন রিফাত এর সহযোগিতায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কেশবপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

শার্শায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা

বাংলা নববর্ষ -১৪২৯ উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ সভাপতিত্বে এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে লরির ধাক্কায় মাদ্রাসা ছাত্রী নিহত

সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী লরির ধাক্কায় জামিলা আক্তার মিম (১২) নামের এক মাদ্রাসা ছাত্রী মারা গেছেন। আহত হয়েছেন লরির চালক আবু বকর সিদ্দিকী বাবু। বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি কালবোট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামিলা আক্তার মিম একই উপজেলার কাটলা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং ভামিয়াপোড়া আলিয়া মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্রী। আহত চালক বাবু বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। প্রত্যক্ষদর্শী শ্রীফলাকাটি গ্রামের তামজিদ হাসানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বৃদ্ধাশ্রমে ইফতার ও সুখবর নিয়ে গেলেন ড. কাজী এরতেজা হাসান

সাতক্ষীরা প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমে নববর্ষ উপলক্ষে প্রবীণদের জন্য ইফতার ও সুখবর নিয়ে হাজির হয়েছিলেন ভোরের পাতা ও দ্য পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য, এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল ৫ টায় তিনি সুখবর হিসেবে বৃদ্ধাশ্রমের জন্য সরকারিভাবে জায়গার ব্যবস্থা ও ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। ২০১৫ সালের ১ জুলাইয়ে ‘নবীনদের উদ্যোগে প্রবীণদেরবিস্তারিত পড়ুন

ইতিহাস বহন করে চলেছে ভারতীয় সীমান্তরেখা কলারোয়ার সোনাই নদী

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গা ঘেঁষে বয়ে গেছে “সোনাই নদী।” ওপারে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার, স্বরূপনগর থানার তারালী, হাকিমপুর, দহারকান্দা, আসশিকড়ি গ্রাম। এপারে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি, কুটিবাড়ি, গাড়াখালী, ভাদিয়ালী, রাজপুর, চান্দা, বড়ালি গ্রাম। নদীর দুইপাড়ে রয়েছে ইতিহাস খ্যাত কিছু মসজিদ,মন্দির- ধাম। বিভিন্ন মেলা-পার্বণে দুইপাড়ের মানুষের ছিল অবাধ যাতায়াত। এক সময়ের প্রমত্তা এই নদীর যৌবন পার হয়েছে সে অনেকদিন আগেই। দেশবিভাগের সময়ে রেডক্লিফ সাহেবের কলমের দাগ দুইপাড়ের মানুষের যোগাযোগেবিস্তারিত পড়ুন