শ্যামনগরে লরির ধাক্কায় মাদ্রাসা ছাত্রী নিহত


সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী লরির ধাক্কায় জামিলা আক্তার মিম (১২) নামের এক মাদ্রাসা ছাত্রী মারা গেছেন।
আহত হয়েছেন লরির চালক আবু বকর সিদ্দিকী বাবু।
বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি কালবোট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামিলা আক্তার মিম একই উপজেলার কাটলা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং ভামিয়াপোড়া আলিয়া মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্রী।
আহত চালক বাবু বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী শ্রীফলাকাটি গ্রামের তামজিদ হাসান জানান, জামিলা আক্তার মিম খালার সাথে শ্রীফলাকাটি বাজারে যাচ্ছিল। পথিমধ্যে দ্রুতগামী লরি জামিলা আক্তার মিমকে ধাক্কা দিয়ে ফেলে শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মীম মারা যায়।
এদিকে, মিমকে চাঁপা দিয়ে সামনে গিয়ে লরিটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে চালক আবু বক্কার সিদ্দিকী বাবু গুরুতর আহত হন। তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বাবুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ মোর্শেদ জানান, এ ঘটনায শ্যামনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন


