বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের পারখাজুরা বাঁওড়ে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন

যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা বাঁওড়ে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ ছাড়া উদ্বোধন ও ইফতার মাহফিল হয়েছে।

বৃহস্পতিবার (পহেলা বৈশাখ-১৪২৯) বিকালে এ উপলক্ষে বাঁওড় পাড়ের নলতা খেয়াঘাটে বাঁওড় ইজারা গ্রহণকারি হাকিমপুর পারখাজুরা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রথমে আলোচনা, দোয়া, বাঁওড়ে পোনা মাছ ছাড়া কর্মসুচীর উদ্বোধন ও শেষে ইফতার মাহফিল হয়।

এসময় উপজেলার মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, সজীব-ওয়াজেদ জয় পরিষদের সভাপতি এমএম আসাদুজ্জামান, ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রভাষক মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, হাকিমপুর পারখাজুরা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি অসিত কুমার, সাধারণ সম্পাদক মলয় মন্ডল, স্থানীয় আ.লীগ নেতা ইকবাল হাসান শাহীন, মো. কাদের মোড়ল, কাজী রাকিব, মো. রুহুল আমিন বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য মো. আসাদ, মো. ইমদাদুল হোসেন, মো. হাসান সানা সহ সমিতির সকল সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে- পহেলা বৈশাখ-১৪২৯ থেকে আগামী ছয় বছরের জন্য মাছ চাষ করে এলাকায় মাছের চাহিদা পূরণসহ দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহ করতে সরকারের কাছ থেকে পারখাজুরা বাঁওড়টি স্থানীয় হাকিমপুর পারখাজুরা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ইজারা গ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আবুল হোসেনের বক্তব্যে, তিনি বলেন- মৎস্য উৎপাদনে ব্যাপক সম্ভাবনাময় জলাশয় বাঁওড় পারখাজুরা। এই বাঁওড় থেকে উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে এই মৎস্যজীবি সমিতি দেশের পুষ্টি চাহিদা পূরণে ভুমিকা রাখবে এবং সরকারের যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করবে বলে আমি আশাবাদি। এই সমিতি কর্তৃক বাঁওড় পাড়ের গরীব মৎস্যজীবিরা যাতে হয়রানি না হয় সে কথাও বলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা