বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪২৯ উপলক্ষে ১৪ এপ্রিল সকালে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, শিশু একাডেমীর শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঋতুরাজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত প্রমুখ।

উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বাংলা বর্ষবরণ

উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪২৯ উপলক্ষে ১৪ এপ্রিল সকালে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দনের পরিচালনায় রক্তকরবীর উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সদস্য আলহাজ্ব হাসান সাদেক, খেলাঘর আসরের আব্দুল মজিদ বড়ভাই, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এ্যাড. আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বাবুর আলী গোলদার, মাসুদা বেগম বিউটি, শিক্ষক আমিনুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন