Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরো তিনজনের লাশ উদ্ধার, এখন পর্যন্ত মৃত ১১, নিখোঁজ ১

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন একজন। নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মঙ্গলবার (২২ মার্চ) সকাল আনুমানিক ৮টার সময় মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে বেসরকারি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ আল যুবায়ের এবং গজারিয়া থেকে তিন বছরের শিশু আরোহীর লাশ উদ্ধার হয়। লাশগুলো ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানায়।বিস্তারিত পড়ুন
রাজধানীর আজিমপুর কবরস্থানে মিললো পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

রাজধানীর আজিমপুর কবরস্থানের ভেতর থেকে পলিথিনে মোড়া এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) রাত ১২টার দিকে লালবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. নুতম মিয়া জানান, খবর পেয়ে আজিমপুর কবরস্থানে হানিফ (ঢাকার সাবেক মেয়র মৃত. হানিফ) মসজিদের পাশের একটি রিজার্ভ কবরের মাঝখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পলিথিনের ভেতর কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায়বিস্তারিত পড়ুন
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে আরো আগ্রাসী রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে নিতে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন ও শপিং সেন্টার লক্ষ্য করে সোমবারও (২১ মার্চ) গোলা হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এসব হামলায় নতুন করে বাড়িঘর ছেড়ে পালিয়েছে ৮ হাজারের বেশি মানুষ। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সোমবার (২১ মার্চ) কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন ও শপিংমল লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় পুতিন বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। বাস্তচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। রাশিয়ারবিস্তারিত পড়ুন
‘এবার ভালোরকম খেলা হবে’

ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের উপনির্বাচনে হুডখোলা গাড়িতে চড়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এবার এই আসনের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। খবর হিন্দুস্তান টাইমসের। ঠিক কী বলেছেন অনুব্রত? সোমবার আসানসোলে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার ভালোরকম খেলা হবে। তিনি বলেন- ২০১৬, ২০১৯ ও ২০২১ সালে যা বলেছিলাম সেটিই হয়েছে। এবার তাই হবে। আড়াইবিস্তারিত পড়ুন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, বাংলাদেশে প্রভাব পড়ার শঙ্কা নেই

আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। মঙ্গলবার (২২ মার্চ) স্থলভাগে স্পর্শ করতে পারে এ ঘূর্ণিঝড়। গতিবেগ ৭৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর অথবা উত্তর-পূর্বদিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এতে আরও বলা হয়— গভীর নিম্নচাপটি সোমবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামবিস্তারিত পড়ুন
এবার চীনের সঙ্গে যুদ্ধ জড়াবে যুক্তরাষ্ট্র!

চীনের বিরুদ্ধে এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সমাবেশের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর দাবি, দক্ষিণ চীন সাগরের অন্তত তিনটি দ্বীপকে পুরোপুরি সামরিকায়ন করেছে বেইজিং। তাই ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন নৌবাহিনীর ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার জন সি অ্যাকুইলিনো। মঙ্গলবার (২২ মার্চ) এক প্রতিবেদনে খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের শত্রুতা নতুনবিস্তারিত পড়ুন
ছাত্রলীগ নেতাকে ‘তুমি’ বলায় বেদম মারধর!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগ নেতাকে ‘তুমি’ বলায় মারধরের শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ শিক্ষার্থী। সোমবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মারধরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সেলিম মিয়ার দোকানে চা পান করতে গেলে ১৩তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমানকে পরিচয় জিজ্ঞেস করেন। পরিচয়ের একপর্যায়েবিস্তারিত পড়ুন
ইনস্যুরেন্সের টাকা পেতে ও ব্যাংকঋণের দায় এড়াতে পোড়ানো হয় ১২টি বাস!

ইন্স্যুরেন্সের টাকা পেতে এবং ব্যাংকঋণের দায় এড়াতেই আগুন দেওয়া হয় ফরিদপুরের আলোচিত দুই ভাই রুবেল-বরকতের মালিকাধীন ১২টি বাসে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এমন তথ্য। গত ১২ মার্চ রাতে শহরের গোয়ালচামট এলাকায় সিআইডির জব্দকৃত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় কারাগারে থাকা ফরিদপুরের আলোচিত দুই ভাই রুবেল-বরকতের জব্দকৃত ১২টি বাস রাখা ছিল নগরীর গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে। গত ১২ মার্চ রাতে হঠাৎ আগুনবিস্তারিত পড়ুন
গোপনে দ্বিতীয় বিয়ের সময় বর আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতারণা করে বিয়ে করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বর ও বারের বাবা। সোমবার (২১ মার্চ) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নে বৈঠাকাই গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসীর কাছে মুচলেকা ও কনেপক্ষের ক্ষতিপূরণের টাকা দিয়ে ছাড়া পান তারা। তারা হলেন উপজেলার বগুলা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের রজব আলী ও তার ছেলে রাশিদ ওরুফে শামীম (২৬)। সূত্র জানায়, সুরমা ইউনিয়নের বৈঠাকাই গ্রামের মৃত মিকাইল আলীর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় রাশিদবিস্তারিত পড়ুন
ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবদুর রহিম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার (২১ মার্চ) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। গ্রেফতারকৃত আবদুর রহিম শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই টঙ্গীর খাঁপাড়া এলাকার মারকাজুল উম্মাহ আল-ইসলামী বাংলাদেশ নামে এই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ছিল গ্রেফতারকৃত শিক্ষক।বিস্তারিত পড়ুন

