বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে আরো আগ্রাসী রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে নিতে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।
কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন ও শপিং সেন্টার লক্ষ্য করে সোমবারও (২১ মার্চ) গোলা হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।
এসব হামলায় নতুন করে বাড়িঘর ছেড়ে পালিয়েছে ৮ হাজারের বেশি মানুষ।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সোমবার (২১ মার্চ) কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন ও শপিংমল লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় পুতিন বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। বাস্তচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। রাশিয়ার একের পর এক হামলার মুখে স্থানীয়রা কতটা অসহায় হয়ে পড়েছেন তা বোঝা গেল কিয়েভের এক বাসিন্দার কথায়। তিনি বলেন, রাশিয়া শপিংমল, হাসপাতাল এবং বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়ে কী অর্জন করতে চায় বা তারা আসলে কী চায় আমরা বুঝতে পারছি না। শহরের কোথাও আমরা নিরাপদ নই।

এদিকে কিয়েভের শপিংমলে হামলার ভিডিও প্রকাশ করে এর ব্যাখ্যা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ওই শপিংমলটি সামরিক কাজে ব্যবহার করে আসছিল ইউক্রেনের সেনাবাহিনী। রকেট ছোড়ার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি ক্রেমলিনের।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেন, কিয়েভ উপকণ্ঠের বিভিন্ন আবাসিক এলাকা থেকে গত কয়েক দিন ধরে আমাদের সেনাবাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়ে আসছিল ইউক্রেনের সেনারা। একই সঙ্গে শপিংমলের আশপাশের এলাকাও সামরিক কাজে ব্যবহার করছিল তারা। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

এর আগে সোমবার (২১ মার্চ) ইউক্রেনের খারসন শহরে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন শত শত ইউক্রেনীয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে রুশ সেনাবাহিনী। মুহূর্তেই রণক্ষেত্র হয় পুরো এলাকা। আহত হন বেশ কয়েকজন।

এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনে চলমান সংঘাতে মানবিক সহায়তার বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। কিয়েভকে নতুন করে ১৫ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে বেইজিং। চীনা রেড ক্রসের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। এর আগে, গত ৯ মার্চ কিয়েভকে ৭ লাখ ৯১ হাজার ডলারের মানবিক সহায়তার ঘোষণা দেয় বেইজিং। এর মধ্যে রয়েছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা