বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপনে দ্বিতীয় বিয়ের সময় বর আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতারণা করে বিয়ে করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বর ও বারের বাবা। সোমবার (২১ মার্চ) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নে বৈঠাকাই গ্রামে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় এলাকাবাসীর কাছে মুচলেকা ও কনেপক্ষের ক্ষতিপূরণের টাকা দিয়ে ছাড়া পান তারা।

তারা হলেন উপজেলার বগুলা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের রজব আলী ও তার ছেলে রাশিদ ওরুফে শামীম (২৬)।

সূত্র জানায়, সুরমা ইউনিয়নের বৈঠাকাই গ্রামের মৃত মিকাইল আলীর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় রাশিদ ওরুফে শামীমের। সময় নির্ধারণ হয় সোমবার (২১ মার্চ) দিনে। বিয়ের সব আয়োজন সম্পন্ন করেন কনেপক্ষ। নির্ধারিত সময়ে বরের বাবা রজব আলী বর শামীমকে সঙ্গে নিয়ে কনের বাড়িতে আসেন।

কনের ভাই আব্দুস সালাম জানান, বিয়ের আগ মুহূর্তে আমরা জানতে পারি বর রাশিদ ওরুফে শামীম বিবাহিত। তার সন্তানও রয়েছে। অথচ বিয়ের আলাপকালে বিষয়টি বর গোপন রাখেন। তার স্ত্রী-সন্তান আছে জেনে আমরা বোঝতে পারি তিনি প্রতারণায় আশ্রয় নিয়ে আমার বোনকে বিয়ে করতে এসেছেন। পরে আমরা তাদের আটকে রেখে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল কাদিরকে অবহিত করি।

সাবেক ইউপি সদস্য আবদুল কাদির আটকের বিষয়টি নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর