Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় গাছজুড়ে আমের মুকুল আশা জাগাচ্ছে ভালো ফলনের, পরিচর্যায় বেড়েছে ব্যস্ততা

সাতক্ষীরার কলারোয়ার গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। গাছজুড়ে মুকুল আশা জাগাচ্ছে ভালো ফলনের। আর সেই সম্ভাবনা থেকেই আম গাছে পরিচর্যায় ব্যস্তা বেড়েছে সংশ্লিষ্টদের। শীত মৌসুম চলে যাওয়ার উপক্রম। গত ২/১ দিন রীতিমতো গরম পড়তে শুরু করেছে। পরিবেশের এমনই অবস্থায় কলারোয়া উপজেলা প্রায় সবখানে আম গাছ মুকুলে মুকুলে ছেয়ে গেছে। মৃদু বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের ঘ্রাণ। মুকুলের আধিক্যতা জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তার। এ বছর উপজেলায় শীতের প্রভাব কম থাকায়বিস্তারিত পড়ুন
এসএসসিতে যশোর বোর্ডের ৫ম ও সাতক্ষীরার সেরা কলারোয়ার আপন

এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষ ৫ম ও সাতক্ষীরা জেলার ১ম স্থান অধিকার করেছে কলারোয়ার মীর শাহরিয়ার ইসলাম আপন। বৃহষ্পতিবার যশোর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত মেধা তালিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১২৫৫। সম্প্রতি ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে কলারোয়া উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর মোট নম্বর প্রকাশিত হয়। সেখানেও উত্তীর্ণদের মধ্যে উপজেলার প্রথম হয়েছিলেন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে গোলেন্ড জিপিএ-৫বিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়ানুষ্ঠান

নানান ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা এবং পরবর্তীতে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে বাংলা আজো সঠিকভাবে মূল্যায়িত হয় না। সর্বস্তরে মাতৃভাষা বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলেই ৫২’র ২১ ফেব্রুয়ারিসহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে কলারোয়া প্রেসক্লাবের আলোচনা সভা ‘মাথা নত নয়’ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। পরে সেখান দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়াবিস্তারিত পড়ুন
আব্দুল জব্বার মোড়ল ফাউন্ডেশনের উদ্যোগে
তালায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় তেতুঁলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আব্দুল জব্বার মোড়ল ফাউন্ডেশনের উদ্দ্যোগে কলিয়া মোড়ল বাড়ি এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। আব্দুল জব্বার মোড়ল ফাউন্ডেশনের সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইসবিস্তারিত পড়ুন
তালায় ২৬ ফেব্রুয়ারি গণটিকা, ৪১ হাজার মানুষ পাচ্ছেন ১ম ডোজ

সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৬শে ফেব্রুয়ারি শনিবার সারাদেশে একযোগে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার তালা উপজেলায় ৪১ হাজার মানুষের মাঝে গণটিকা প্রদান করা হবে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তালা শিল্পকলা হলরুমে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিস্তারিত পড়ুন
কলারোয়ার যুগিখালীতে প্রয়াত আ.লীগ নেতা আবুল বাশারের স্মৃতি চারণ ও দোয়ানুষ্ঠান

কলারোয়ার যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আবুল বাশারের স্মৃতি চারণ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ.লীগের আয়োজনে বুধবার সন্ধ্যায় যুগিখালী বাজার মোড়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তিনি প্রয়াতের সমাজসেবা মূলক বিভিন্ন কর্মময় জীবনের কথা তুলে ধরে সকলকে মানুষের পাশে থাকার আহবান জানান। একই সাথে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসাবিস্তারিত পড়ুন
তালায় ৪ মার্চ তাফসীরুল কুরআন মাহফিল

সাতক্ষীরার তালায় আদর্শ যুব সংঘের আয়োজনে ও তালাবাসীর সহযোগিতায় আগামী ৪ মার্চ ১৩তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তালা পুরাতন হাইস্কুল ময়দানে স্বাস্থ্যবিধি মেনে এ মাহফিল অনুষ্ঠিত হবে। তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান মুফাস্সীর হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাস্সীর কুরআন মাওলানা এম. হাসিবুর রহমান (চট্টগ্রাম)। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মাহমুদুল হাসান (ঢাকা)। মাহফিলেবিস্তারিত পড়ুন
এমপি রবিকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা জেলা সেলুন মালিক সমিতির

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সাতক্ষীরা জেলা সেলুন মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের মুনজিতপুরস্থ ইসু মিয়া সড়কের মীর মহলে সদর এমপির কার্যালয়ে সাতক্ষীরা জেলা সেলুন মালিক সমবায় সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি সুবল বিশ্বাসের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সাতক্ষীরা জেলা সেলুন মালিক সমবায় সমিতির নব-নির্বাচিত সভাপতি ভৈরববিস্তারিত পড়ুন
নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধীর লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারী) রাত ২ টার দিকে উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকায় একটি বাড়ির নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম বাবু শিকদার (৩৫)। সে উপজেলার সুলটিয়া গ্রামের আজিবার শিকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বাবু শিকদার গত ১০-১৫ আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। বুধবার রাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের পাশে একটি দুইতলা বাড়ির নিচ তলায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবরবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু সোনার মানুষ চেয়েছিলেন। দেশে সেই সোনার মানুষ তৈরি হচ্ছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে মুজিববর্ষে প্রকাশিত বইগুলোর মোড়ক উন্মোচন, ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি এতে সংযুক্ত ছিলেন। জাতির পিতাবিস্তারিত পড়ুন

