বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ২৬ ফেব্রুয়ারি গণটিকা, ৪১ হাজার মানুষ পাচ্ছেন ১ম ডোজ

সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৬শে ফেব্রুয়ারি শনিবার সারাদেশে একযোগে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার তালা উপজেলায় ৪১ হাজার মানুষের মাঝে গণটিকা প্রদান করা হবে।

এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তালা শিল্পকলা হলরুমে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার বাসিন্দাদের টিকা নিতে উৎসাহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে বলেন। এছাড়া মসজিদে মাইকিং, জুম্মায় আগত মুসুল্লিদের টিকা নিতে উৎসাহিত করতে বলেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের টিকাকেন্দ্রের নিরাপত্তা বজায় রাখাসহ টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, আগামি ২৬ ফেব্রুয়ারি উপজেলার ১২ ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নের ৩টি করে অস্থায়ী টিকা কেন্দ্র তৈরি করে ৪১ হাজার মানুষের টিকা প্রদান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত