বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার যুগিখালীতে প্রয়াত আ.লীগ নেতা আবুল বাশারের স্মৃতি চারণ ও দোয়ানুষ্ঠান

কলারোয়ার যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আবুল বাশারের স্মৃতি চারণ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আ.লীগের আয়োজনে বুধবার সন্ধ্যায় যুগিখালী বাজার মোড়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
তিনি প্রয়াতের সমাজসেবা মূলক বিভিন্ন কর্মময় জীবনের কথা তুলে ধরে সকলকে মানুষের পাশে থাকার আহবান জানান। একই সাথে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসা করে দেশ, জাতি ও সমাজ গড়ার কাজে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

যুগিখালী ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হাফিজুর রহমান, আ.লীগ নেতা আব্দুল জলিল, ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড মফিজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কারী তকব্বর হোসেন।

এর আগে বিকেলে প্রয়াতের কবর জিয়ারত করেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপিসহ অন্যরা।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আ.লীগ নেতা ও আলোচিত যুগিখালী এবি পার্কের স্বত্বাধিকারী আবুল বাশার মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা