বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধীর লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) রাত ২ টার দিকে উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকায় একটি বাড়ির নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম বাবু শিকদার (৩৫)।
সে উপজেলার সুলটিয়া গ্রামের আজিবার শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবু শিকদার গত ১০-১৫ আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। বুধবার রাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের পাশে একটি দুইতলা বাড়ির নিচ তলায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বাবু একজন প্রতিবন্ধী তার একটি পা ছিলোনা। সে নিখোঁজ ছিলো কয়েকদিন যাবৎ। তার শরীরের আঘাতের চিহ্ন নেই তবে গলায় একটি দাগ রয়েছে। মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

আকস্মিক বন্যায় নেপালে মৃত্যু ১৯, নিখোঁজ ৩৮৪ পর্যটক

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবংবিস্তারিত পড়ুন

লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের

জ্বালানি সরবরাহে সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণজনিত কারণে উৎপাদন ব্যাহত হওয়া,বিস্তারিত পড়ুন

  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব