রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দিল্লিতে স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত

করোনার কারণে বন্ধ থাকা দিল্লি স্কুল, কলেজ ও কোচিং ইনস্টিটিউটগুলো অবশেষে খুলে দেওয়ার হয়েছে। শুক্রবার এক বৈঠকে দিল্লির রাজ্য সরকার জানিয়েছে, আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে সব কিছু খুলে দেওয়া হবে। খবর এনডিটিভির। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সোমবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সশরীর পাঠদান শুরু হবে। তবে যেসব শিক্ষক টিকা নেননি তারা ক্লাস নিতে পারবেন না। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও ধাপে ধাপে খুলে দেওয়া হবে। একইসঙ্গে দিল্লিতে রাত্রিকালীন কারফিউয়ের সময়ও একবিস্তারিত পড়ুন

প্রথম দল হিসেবে যে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে ভারত

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬ ফেব্রুয়ারি তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এ ম্যাচটিতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই একটি অনন্য বিশ্বরেকর্ডের মালিক হয়ে যাবে টিম ইন্ডিয়া। রেকর্ডটি হলো ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে তারা ১ হাজার ওডিআই ম্যাচ খেলবে। বর্তমানে ৯৯৯টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ খেলার রেকর্ডটি ভারতের দখলেই রয়েছে। এখন তারা গড়তে যাচ্ছে আরেকটি রেকর্ড। সর্বোচ্চ ওডিআই ম্যাচ খেলার তালিকার দ্বিতীয়স্থানে আছেবিস্তারিত পড়ুন

ভাষা শহিদদের প্রতি বীর মুক্তিযোদ্ধা এমপি রবির গভীর শ্রদ্ধাঞ্জলি

মহান ভাষার মাসে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনার পাশা পাশি গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন সাতক্ষীরার জননন্দিত গণমানুষের প্রিয় নেতা বারবার নির্বাচিত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অমর একুশ ১৯৫২, আমার ভাইয়েরা, ভাষা শহিদগণ আমাদের মায়ের ভাষায় আমাদের চেতনা বা অস্থিত্ব জানান দেয়ার জন্যে অকাতরে প্রাণ দিয়ে গেছেন যেদিন। সেদিন থেকে আমরা তাদের কাছে চির ঋণি হয়ে আছি। ”বাংলা’’ আমার ভাষা, আমার অহংকার, আমার গৌরব,বিস্তারিত পড়ুন

বাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশের সুবিধাজনক ভৌগলিক অবস্থান বিবেচনা করে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করুন। কারণ বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য সুবিধাজনক।’ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে ফোনালাপের সময় এসব কথা বলেন তিনি। দুই নেতা বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ সময় ফোনে প্রায় ১০ মিনিট আলোচনা করেন। পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এবিস্তারিত পড়ুন

ছেলে ভালোবেসে বিয়ে করায় আড়াই বছর ধরে গ্রামছাড়া কৃষক পরিবার!

ছেলে ভালোবেসে বিয়ে করার অপরাধে এক কৃষক পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। আড়াই বছর পেরিয়ে গেলেও প্রতিপক্ষের হুমকির মুখে এখনো ওই ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্যরা গ্রামে ফিরতে পারছেন না। শুধু তাই নয়, এ ঘটনার পর লুট করা হয় ওই কৃষক পরিবারের গরু-ছাগলসহ বাড়ির আসবাবপত্র। এ ব্যাপারে মামলা করেও পাননি প্রতিকার। ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের সরিষাবাড়ী গ্রামের কৃষক মজিবুর রহমানের পরিবারে। পরিবারের সদস্যরা গ্রামে ফিরে আসার জন্যবিস্তারিত পড়ুন

কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেব না : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার বছর ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেব না।’ শনিবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিতব্য সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষেবিস্তারিত পড়ুন

ট্রাকচালকের ছদ্মবেশে ফাঁসির আসামি! ২০ বছর পর ধরা

চট্টগ্রামে ২০ বছর ধরে ছদ্মাবেশে ছিলেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন। পরিবর্তন করে ফেলেন নিজের জাতীয় পরিচয়পত্র। বেছে নেন ট্রাকচালকের পেশা। আসল পরিচয় গোপন রেখে বিয়েও করেন। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। তাকে ধরা পড়তে হয়েছে র‌্যাবের হাতে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতল এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার জসিম উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়ার আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী জানে আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলেবিস্তারিত পড়ুন

স্ত্রীর পরিচয়পত্র দেখিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে যুবক, অতঃপর

গার্লফ্রেন্ডকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে নেওয়ার খবর কম বেশি আমরা সবাই জানি। কিন্তু এই ব্যক্তি করলেন এক অভিনব জালিয়াতি। হোটেল কর্তৃপক্ষের কাছে স্ত্রীর পরিচয়পত্র দেখিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে প্রবেশ করেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনেতে। পুলিশকে উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি গুজরাটের এক ব্যবসায়ী। তার স্ত্রী তারই প্রতিষ্ঠানের পরিচালক। গত নভেম্বরে এই ব্যবসায়ী তার স্ত্রীকে বলেন, ব্যবসায়িক সফরে তিনি বেঙ্গালুরুতে যাবেন। স্ত্রী আগেই স্বামীর গাড়িতে অবস্থান নির্ণয়কারী যন্ত্রবিস্তারিত পড়ুন

রাশিয়া-চীনের নতুন সমীকরণ!

ইউক্রেন ইস্যুতে চাপের মুখে রয়েছে রাশিয়া। এই ইস্যুতে নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, চীনের সঙ্গেও পশ্চিমাদের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে চীনের ওপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়াসহ পশ্চিমাদেশগুলো দেশটিকে কূটনীতিকভাবে বয়কট করেছে। এসবের মধ্যেই বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধন উপলক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গিয়েছেন। পশ্চিমা বিশ্বের তরফ থেকে পর্বতসমানবিস্তারিত পড়ুন

অস্ত্র হাতে প্রচারণায় সাবেক চেয়ারম্যান!

কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমুল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। মিজানুর রহমান লিটনের পক্ষে শুক্রবার দুপুরে বাকশীমুল ইউনিয়নের ছয়গ্রাম বাজারে বিশাল অস্ত্র নিয়ে প্রচারণায় অংশ নিয়ে মিছিল করেন সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। এ নিয়ে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ও আলোচনা-সমালোচনা চলছে। অন্য প্রার্থী ও সাধারণ মানুষের প্রশ্ন নির্বাচনের আগে কোনো প্রার্থীর পক্ষে এভাবেবিস্তারিত পড়ুন